2টি ধামাকাদার বার্ষিক প্ল্যান নিয়ে হাজির Vodafone India, 12 মাসের জন্য পাবেন আনলিমিটেড ডেটা এবং কলিং এর সুবিধা 

ভারতীয় টেলিকম সেক্টরের তৃতীয় বৃহত্তম অপারেটর Vodafone-idea (Vi) গোপনে তাদের প্রিপেইড ইউজারদের খুশি করতে দুটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে৷ কোম্পানি তাদের ওয়েবসাইটে 2999 টাকা এবং 2899 টাকার প্ল্যান তালিকাভুক্ত করেছে। আপনিও যদি Vodafone Idea প্রিপেইড ইউজার হয়ে থাকেন, তাহলে এই প্ল্যানগুলি রিচার্জ করলে আপনি আনলিমিটেড ডেটা, কলিং এবং আরও অনেক সুবিধা উপভোগ করতে পারবেন। আরও পড়ুন: সবাইকে পেছনে ফেলে দিল এই Electric গাড়ি, কেনার জন্য ভিড় জমেছে হাজার হাজার মানুষের 

 Vi-এর 2,999 টাকার প্ল্যান

এই রিচার্জ প্ল্যানটি Vodafone Idea-এর বার্ষিক রিচার্জ প্ল্যান। অর্থাৎ এই প্ল্যানটির ভ্যালিডিটি 12 মাস। Vi এর 2999 প্ল্যানে 4G 850GB ডেটা দেওয়া হচ্ছে, যা দৈনিক ডেটা সীমা ছাড়াই পাওয়া যাবে। অন্যদিকে, দিনে বেশি ডেটা খরচ করলেও ডেটা শেষ হয়ে যাওয়ার কোনও টেনশন থাকবে না কারণ গ্রাহকরা এই রিচার্জে রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাবেন। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন 100টি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে।

Vi-এর 2,899 টাকার প্ল্যান

Vodafone Idea-এর 2899 টাকার প্ল্যানটির ভ্যালিডিটিও 12 মাস। এই রিচার্জে গ্রাহকরা পুরো 365 দিনের জন্য প্রতিদিন 1.5GB ডেটা পাবেন। এছাড়াও গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধা পাবেন। এই রিচার্জ প্ল্যানেও রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ডেটার সুবিধা দেওয়া হবে। শুধু তাই নয়, এই প্ল্যানে সপ্তাহান্তে ডেটা রোলওভার প্ল্যান রয়েছে। এটি প্রতি মাসে 2GB ব্যাকআপ ডেটার সাথে পেশ করা হয়েছে। আরও পড়ুন: অফারে মাত্র 2,500 টাকায় কিনে নিন 50MP ক্যামেরা এবং 12 5G ব্যান্ড সহ Motorola এর এই ফোনটি  

এই দুটি প্ল্যান ছাড়াও, কোম্পানির আরেকটি রিচার্জ প্ল্যান রয়েছে যা 12 মাসের ভ্যালিডিটি প্রদান করে। হ্যাঁ, এই দুটি প্ল্যান ছাড়াও, Vi-এর একটি 3,099 টাকার প্ল্যান রয়েছে যার ভ্যালিডিটি 365 দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটা পাবেন। এছাড়াও এক বছরের জন্য ডিজনি + হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন।

কোম্পানিটি সম্প্রতি কাতারে চলমান ফিফা বিশ্বকাপ 2022-এর জন্য চারটি নতুন আন্তর্জাতিক রোমিং (IR) প্ল্যান চালু করেছে। এই প্ল্যানগুলির মধ্যে রয়েছে – 2999 টাকা, 3999 টাকা, 4499 টাকা এবং 5999 টাকার প্ল্যান। এই সমস্ত প্ল্যানগুলি আন্তর্জাতিক রোমিং কাতার, সৌদি আরব সহ দেশগুলির জন্য প্রযোজ্য। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 3GB RAM আর 5,000mAh ব্যাটারি সহ লো বাজেট Vivo Y02 স্মার্টফোন, জেনে নিন দাম 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here