এই ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘Vikram Vedha’, ফ্রিতে দেখতে পাবেন এই সিনেমাটি

Vikram Vedha ওটিটি রিলিজের অপেক্ষার অবসান হতে চলেছে। শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমাটি। রিপোর্ট অনুযায়ী হৃতিক রোশন এবং সাইফ আলি খানের ব্লকবাস্টার ছবি ‘Vikram Vedha’ Voot এ স্ট্রিম হতে চলেছে। আপনি যদি সেপ্টেম্বরে সিনেমাহলে মুক্তি পাওয়া এই সিনেমাটি মিস করে থাকেন, তাহলে হতাশ হওয়ার দরকার নেই কারণ এই সিনেমাটি শীঘ্রই OTT-তে রিলিজ হতে চলেছে। আরও পড়ুন: Realme কে টক্কর দিতে আসছে Motorola এর লো বাজেট 5G ফোন Moto G13, দেখে নিন স্পেসিফিকেশন 

একটি নয় দুটি OTT তে দেখা যাবে এই সিনেমাটি

OTT স্ট্রীম আপডেট তাদের টুইটার হ্যান্ডেলে ‘Vikram Vedha’ রিলিজের সম্পর্কে জানিয়েছে। টুইটারে দেওয়া তথ্য অনুসারে, সাইফ আলি খান এবং হৃতিক রোশন অভিনীত ‘Vikram Vedha’ শীঘ্রই Voot Select এবং Jio Cinema তে স্ট্রিম হবে। যদিও এখনও এর রিলিজ ডেট ঘোষণা করা হয়নি। শীঘ্রই এই বিষয়ে অফিসিয়ালি জানানো হবে।

সাউথের রিমেক

Vikram Vedha একটি তামিল ছবির রিমেক। এই সিনেমাটি 2017 সালে মুক্তিপ্রাপ্ত আর মাধবন, বিজয় সেতুপতি এবং শ্রদ্ধা শ্রীনাথ অভিনীত সিনেমার রিমেক। এর আগেও বলিউডে সাউথের অনেক ছবির রিমেক তৈরি হয়েছে। তবে, হৃতিক-সাইফ অভিনীত ‘Vikram Vedha’ সিনেমাহলে সফল হয়নি। আরও পড়ুন: জেনে নিন MNP এর দ্রুত উপায়, বাড়ি বসে পেয়ে যাবেন নতুন সিম

Vikram Vedha একটি অ্যাকশন থ্রিলার ফিল্ম, এই সিনেমার পরিচালক পুষ্কর এবং গায়ত্রী। এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন হৃতিক রোশন ও সাইফ আলি খান। সিনেমার গল্প বিক্রম – যিনি একজন সৎ পুলিশ অফিসার তাকে ঘিরে আবর্তিত হয়েছে, যে একজন গ্যাংস্টার Vedha কে তাড়া করে। এই সিনেমায় Vikram Vedha কে ধরতে চায় এবং প্রতিবারই Vikram কে গল্প বলে Vedha পালিয়ে যায় এবং সেই গল্প নিয়ে ছবির কাহিনি চলতে থাকে। আপনি যদি আসল সিনেমাটি দেখে থাকেন তাহলে আপনার দুটি সিনেমা একইরকম মনে হবে।

Vikram Vedha এর OTT রিলিজ ডেট সম্পর্কে এখনও অফিসিয়ালি কিছু জানা যায়নি। তবে, অনুমান করা হচ্ছে যে এই সিনেমাটি এই মাসে OTT তে মুক্তি পাবে কারণ এই সিনেমাটি অনেকদিন আগেই বড় পর্দায় রিলিজ হয়ে গেছে। আরও পড়ুন: Free Fire এর থেকে কতটা আলাদা Sigma Battle Royale? জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here