স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব এস4 খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ, জানা গেল কিছু আকর্ষণীয় ফিচার

জানা গেছে শাওমির পরবর্তী ডিভাইস শাওমি মি প‍্যাড 4 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। অপরদিকে স‍্যামসাঙের পক্ষ থেকেও তাদের পরবর্তী ট‍্যাবলেট গ‍্যালাক্সি ট‍্যাব এস4 সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে। এই ট‍্যাবটি চীনা বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড করা হয়েছে যেখানে এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এই লিস্টিং অনুযায়ী এতে আইরিশ স্ক‍্যানার এবং ডিএক্স সাপোর্ট আছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব এস4 গীকবেঞ্চে লিস্টেড করা হয়েছে। গীকরেঞ্চ এর আগেও ট‍্যাবটি লিস্টেড করেছে এবং সেখানে ট‍্যাবটির বেশ কিছু স্পেসিফিকেশন বলা হয়েছে। এবার লিস্টিং থেকে কিছু আকর্ষণীয় ফিচার সম্পর্কে জানা গেছে। এখানেও আইরিশ স্ক‍্যানার এবং ডিএক্স ফিচারের কথা বলা হয়েছে। আইরিশ স্ক‍্যানারের সাহায্যে চোখ দেখে ফোন আনলক করা যায় এবং ডিএক্সের সাহায্যে ডকিঙের মাধ্যমে ট‍্যাবলেটটিকে বড় মনিটর, কিবোর্ড ও মাউসের সঙ্গে কানেক্ট করা যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব এস4 কে এস‌এম-টি835 মডেল নাম্বারের সঙ্গে গীকরেঞ্চে লিস্টেড করা হয়েছে। সাইটের তথ্য অনুযায়ী এই ডিভাইসে 10.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক থেকে জানা গেছে এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। স‍্যামসাং এই ডিভাইসটিকে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে পেশ করা হবে এবং 2.3 গিগাহার্টসের ক্লক স্পীড প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 835 চিপসেট দেওয়া হতে পারে। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 540 জিপিইউ থাকবে বলে আশা করা হচ্ছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব এস4 এ ফোটোগ্রাফির জন্য 12 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত গ‍্যালাক্সি ট‍্যাব এস4 সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তাই সঠিক স্পেসিফিকেশন ও লঞ্চ ডেট সম্পর্কে জানতে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here