কতটা এবং কেন গুরুত্বপূর্ণ BGMI গেমের 2.4 আপডেট? জেনে নিন বিস্তারিত

Battlegrounds Mobile India (BGMI) ভারতে 2022 সালের জুলাই মাসে ব্যান করা হয়েছিল। তখন থেকে শুরু করে আজও ভারতে BGMI ফ্যানরা এই গেমটির প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছি। এই গেমটি ব্যান হওয়ার সাথে সাথেই এই গেমটির প্রত্যাবর্তন সম্পর্কে অনেক গুজব সামনে এসেছে। লিক রিপোর্ট অনুযায়ী BGMI ভারতে 2023-এর শুরুতে রিলঞ্চ হতে পারে।

এই গেমের গ্লোবাল ভার্সন PUBG মোবাইলের জন্য 2.4 আপডেট রিলিজ করা হয়েছে। তাই ভারতীয় ফ্যানরা আশা করছে যে শীঘ্রই BGMI এর জন্য 2.4 আপডেট জারি করা হতে এবং গেম থেকে ব্যান উঠে যেতে পারে। আরও পড়ুন: 5000 টাকা ছাড়ের সঙ্গে Tecno Phantom X2 কেনার সুবর্ণ সুযোগ, প্রথম সেল আজ, মাত্র 6,667 টাকার বিনিময়ে নিয়ে যান বাড়ি

BGMI 2.4 আপডেট

ভারতে পাঁচ মাস হল BGMI ব্যান হয়েছে। গত পাঁচ মাসে অনেক বার এই গেমটির প্রত্যাবর্তন সম্পর্কে বিভিন্ন লিক রিপোর্ট সামনে এসেছে। অনুমান করা হচ্ছে যে এই বছরের শুরুতে BGMI গেম রিলঞ্চ হতে পারে।

বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার্সদের মতে ভারতে এই গেমটির ফিরে আসার 50-50 সম্ভাবনা রয়েছে। BGMI ফ্যানদের মতে গ্লোবাল ভেরিয়েন্ট PUBG মোবাইল এর মতোই BGMI গেমের 2.4 আপডেটের সাথে এই গেমটি ভারতে ফিরে আসতে পারে। আরও পড়ুন: Redmi Note 12 5G এর দাম সামনে আসতেই চাঞ্চল্য, জেনে নিন ফোনের দাম 

সত্যিই কি ভারতে ফিরতে পারে BGMI?

বিগত কিছুদিন থেকেই গেমের ডেভেলপার এবং কিছু লিক রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে BGMI গেমের নতুন ভার্সন সামনে আসতে পারে বা এই গেমে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সম্ভবত এই গেমটি 2.4 আপডেটের সাথে পেশ করা যেতে পারে। তাই BGMI গেমের 2.4 আপডেট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কিছু কিছু রিপোর্টে তো এই গেমটির প্রত্যাবর্তন ডেট সম্পর্কেও ঘোষণা করা হয়েছে। অনেক রিপোর্টে বলা হয়েছে যে এই গেমটি 15 জানুয়ারী ফিরে আসতে পারে। অন্যদিকে কিছু রিপোর্টে BGMI Unban ডেট সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ভারতে এই গেমটি কবে রিলঞ্চ হয় সেটাই এখন দেখার বিষয়। আরও পড়ুন: ফোন কল কেটে যাচ্ছে এবং কল ড্রপ হচ্ছে Jio ও Airtel নাম্বারে! জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here