আজ অর্থাৎ 9 জানুয়ারি, 2023 লেটেস্ট Tecno Phantom X2 ফোনটির প্রথম সেল হতে চলেছে। শপিং সাইট আমাজনে দুপুর 12টা থেকে এই সেল শুরু হতে চলেছে। কয়েক দিন আগেই কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল এবং ভারতীয় মার্কেটে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। গত 2 জানুয়ারি থেকে ফোনটির প্রিবুকিং শুরু হলেও আজ থেকে ফোনটি বিক্রি করা শুরু হচ্ছে। প্রথম সেল উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে ফোনটির কেনাকাটায় কিছু দারুণ অফার দেওয়া হচ্ছে। এই পোস্টে Tecno Phantom X2 ফোনটির সেল, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: Redmi Note 12 5G এর দাম সামনে আসতেই চাঞ্চল্য, জেনে নিন ফোনের দাম
Tecno Phantom X2 এর দাম এবং সেল অফার
ভারতে Tecno Phantom X2 ফোনটি 39,999 টাকা লঞ্চ প্রাইসে পেশ করা হয়েছে। আগেই জানিয়েছি আজ অর্থাৎ 9 জানুয়ারি, 2023 দুপুর 12টা থেকে ফোনটির সেল শুরু হচ্ছে। এছাড়া কোম্পানি আগামী 31 জানুয়ারি পর্যন্ত ফোনটির কেনাকাটায় বিশেষ অফার ঘোষণা করেছে।
কোম্পানি তাদের Tecno Phantom X2 ফোনটির প্রথম সেল উপলক্ষে 5,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া কোম্পানি 12 মাসের জন্য Amazon Prime Membership দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। জানিয়ে রাখি আমাজন থেকে এই ফোনটি মাসিক 6,667 টাকা EMI এর বিনিময়েও কেনা যাবে। আরও পড়ুন: ফোন কল কেটে যাচ্ছে এবং কল ড্রপ হচ্ছে Jio ও Airtel নাম্বারে! জেনে নিন বিস্তারিত
Tecno Phantom X2 এর স্পেসিফিকেশন
এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিও যুক্ত 6.8 ইঞ্চির full HD+ ডুয়েল কার্ভড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি যা 120 হার্টস রিফ্রেশরেট এবং 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই স্ক্রিনে পি3 কালার গামুটের মতো ফিচার রয়েছে এবং সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ব্যাবহার করা হয়েছে।
TECNO PHANTOM X2 ফোনটি Android অপারেটিং সিস্টেম বেসড হাইওএস 2.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 3.05 ক্লক স্পীড যুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9000 চিপসেটে রান করে। এতে 5GB Extended RAM ফিচার রয়েছে, ফলে ফোনটিতে 17GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে LPDDR5 RAM এবং UFS3.1 ROM টেকনোলজি রয়েছে। আরও পড়ুন: Reno 9 এর বদলে সরাসরি Oppo Reno 10 লঞ্চ করবে কোম্পানি, জেনে নিন বিস্তারিত
ফটোগ্রাফির জন্য TECNO PHANTOM X2 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির ব্যাটারি মাত্র 20 মিনিটের মধ্যে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











