2024 সালের মধ্যে লো বাজেট AirPods লঞ্চ করবে Apple, জেনে নিন সম্ভাব্য দাম 

Highlights

  • Apple কোম্পানি লো বাজেট AirPods এবং নেক্সট জেনারেশন AirPods Max নিয়ে কাজ করছে। 
  • বিশ্লেষক মিং-চি কুও বলেছেন যে এই এয়ারপডগুলি 2024 সালের দ্বিতীয়ার্ধ থেকে 2025 সালের প্রথমার্ধের মধ্যে ব্যাপকহারে সেল হবে। 
  • Kuo আরও জানিয়েছেন যে নতুন সাশ্রয়ী মূল্যের AirPods এর আনুমানিক $99 ( 8,000 টাকা) দামে রটেল স্টোরে সেল হবে। 

Apple কোম্পানি তাদের সাশ্রয়ী মূল্যের AirPods গুলি নিয়ে কাজ করছে। AirPods Lite – AirPods-এর একটি পকেট-ফ্রেন্ডলি অপশন। এই প্রসঙ্গে কয়েকদিন আগে, বিশ্লেষক মিং-চি কুও gear’s এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইনে ইঙ্গিত দেন এবং জানান যে নেক্সট জেনারেশন AirPods Max এর কাজ চলছে। এটি 2024 এর দ্বিতীয়ার্ধ থেকে 2025 এর প্রথমার্ধের মধ্যে যে ব্যাপকহারে মার্কেটে সেল হবে। আরও পড়ুন: Amazon Great Republic Day Sale 2023 : ডিসকাউন্ট এবং অফারসহ সস্তায় কিনু স্মার্টফোন, রইল কিছু সেরা ডিলস

তার মতে, Hon Teng (FIT), একটি Foxconn সহায়ক,যা Goertek থেকে দায়িত্ব নিয়ে সাশ্রয়ী মূল্যের AirPods মডেল এবং AirPods Max যুক্ত করবে৷ তিনি বলেছেন যে এই পদক্ষেপটি কোম্পানির জন্য “significant benefit ” নিয়ে আসবে। অন্যদিকে Luxshare ICT Hon Teng থেকে কিছু লোড সরিয়ে ফেলবে এবং AirPods Max এর প্রোডাকশনে গুরুত্ব দেবে।

10,000 টাকার নিচে শীঘ্রই আসবে সাশ্রয়ী মূল্যের AirPods

Ming-Chi kuo পরামর্শ দিয়েছেন যে নতুন সাশ্রয়ী এয়ারপডগুলি রিটেল স্টোরে সাব-$99 (আনুমানিক 8,000 টাকা) দামে সেল হবে।এছাড়াও AirPods 2 14,900 টাকায় এবং AirPods 3 20,900 টাকার বাজেটে পাবেন। যদিও এই নতুন সাশ্রয়ী মূল্যের এয়ারপডগুলির হার্ডওয়্যার কনফিগারেশন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তবে এটি সম্ভবত AirPods 2 এর একটি soup down ভার্সন হতে পারে। আরও পড়ুন: জেনে নিন Android 13 এর কিছু টিপস এবং ট্রিকস, এই ফিচারগুলির সাহায্যে অনেক কাজ হয়ে যাবে সহজ

নতুন AirPods Max এটি বর্তমান জেনারেশনের AirPods Max এর উত্তরসূরি হবে যেটা Apple এর অডিও পোর্টফোলিওতে একটি ফ্ল্যাগশিপ ওভারহেড হেডফোন। নেক্সট জেনারেশন AirPods Max এর ডিটেইলসও এখনও পর্যন্ত সামনে আসেনি, তবে আপনারা এখানে কিছু পরিবর্তন দেখতে পাবেন যার মধ্যে প্রসেসরটি অন্যতম হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here