Amazon Great Republic Day Sale 2023 : ডিসকাউন্ট এবং অফারসহ সস্তায় কিনু স্মার্টফোন, রইল কিছু সেরা ডিলস

আমাজনের প্রাইম মেম্বারদের জন্য Amazon Great Republic Day Sale চালু করে দেওয়া হয়েছে। এই সেল উপলক্ষে শপিং সাইটের সমস্ত ক্যাটাগরির প্রোডাক্টে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। আমাজনের এই সেল সাধারণ ক্রেতাদের জন্য আগামীকাল অর্থাৎ 15 জানুয়ারি শুরু হবে এবং চলবে আগামী 20 জানুয়ারি পর্যন্ত। তবে প্রাইম মেম্বারদের জন্য এই সেল 24 ঘন্টা আগেই শুরু হয়ে গেছে। আপনি যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই পোস্টে Amazon Great Republic Day Sale 2023 এর বেস্ট স্মার্টফোন ডিলস সম্পর্কে জানানো হল। জানিয়ে রাখি এই সেলে SBI ক্রেডিট কার্ডে 10 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

Amazon Great Republic Day Sale 2023 : Best Smartphone Deals

iPhone 13

কেউ যদি বেশি টাকা খরচ না করেই প্রিমিয়াম Apple স্মার্টফোন কিনতে চান তবে এই আমাজন সেলে তাদের জন্য সুন্দর অফার নিয়ে এসেছে। আমাজন সেলে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ iPhone 13 ফোনটি 58,900 টাকা দামে কেনা যাবে। সাধারণত এই ফোনটির দাম 79,900 টাকা। iPhone 13 ফোনটিতে 6.1-ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে রয়েছে। এই ফোনটি A15 Bionic চিপসেটে রান করে। iPhone 13 ফোনে 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে।

দাম : 79,900 টাকা
অফারে দাম : 58,900 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ)

OnePlus Nord 2T 5G

এই সেলে OnePlus এর মিডরেঞ্জ OnePlus Nord 2T 5G ফোনটি ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ 27,499 টাকা দামে কেনা যাবে। কোম্পানির OnePlus Nord 2T 5G ফোনটি Mediatek Dimensity 1300 চিপসেটে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে OIS সাপোর্টেড 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর রয়েছে। এতে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। OnePlus Nord 2T 5G ফোনটিতে কোম্পানি 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.43-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে যোগ করেছে।

দাম : 28,999 টাকা
অফারে দাম : 27,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ)

Redmi 11 Prime 5G

অফারে Redmi 11 Prime 5G ফোনটি ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ 12999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি MediaTek Dimensity 700 চিপসেটে রান করে। এই ফোনে 7টি 5G ব্যান্ড রয়েছে। এতে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.58-ইঞ্চির FHD+ AdaptiveSync ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 50MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 8MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh দেওয়া হয়েছে।

দাম : 15,999 টাকা
অফারে দাম : 11,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ)

realme narzo 50

আমাজন সেলে realme narzo 50 ফোনটি ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ 11499 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনে 6.6-ইঞ্চির FHD+ 120Hz ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP AI ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য realme narzo 50 তে 33W ডার্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি MediaTek Helio G96 গেমিং প্রসেসরে রান করে।

দাম : 15,999 টাকা
অফারে দাম : 8,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ)

Samsung Galaxy M13

আমাজন সেলে Samsung Galaxy M13 ফোনটি ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ 9999 টাকা দামে বিক্রি করা হচ্ছে। কোম্পানি তাদের Galaxy M13 ফোনটিতে 6.6-ইঞ্চির FHD+ infinity-O ডিসপ্লে যোগ করেছে। এই ফোনটি Exynos 850 চিপসেটে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

দাম : 14,999 টাকা
অফারে দাম : 9,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ)

Redmi A1

টেক কোম্পানি শাওমির অন্যতম একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হল Redmi A1। আমাজন সেলের মাধ্যমে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ এই ফোনটি 5999 টাকা দামে কেনা যাবে। 6.52-ইঞ্চির HD+ ডিসপ্লেসহ এই ফোনটি MediaTek Helio A22 চিপসেটে রান করে। এতে 8MP ডুয়েল AI রেয়ার ক্যামেরা সেটআপ এবং 5MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে। এই ফোনে ডুয়েল রেয়ার সিম স্লট দেওয়া হয়েছে। Redmi A1 ফোনটির সঙ্গে 10W অ্যাডাপ্টার এবং 5000mAh ব্যাটারি পাওয়া যায়।

দাম : 8,999 টাকা
অফারে দাম : 5,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ)

iQOO Z6 Lite 5G

Amazon Great Republic Day সেল উপলক্ষে iQOO Z6 Lite 5G ফোনটি 12499 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এই ফোনটি Snapdragon 4 Gen 1 চিপসেটে রান করে। iQOO Z6 Lite 5G তে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.58-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 50MP Eye অটো ফোকাস রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

দাম : 15,999 টাকা
অফারে দাম : 12,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ)

iPhone 12

আমাজন সেলে Apple iPhone 12 ফোনটি ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ 51999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটি A14 Bionic চিপসেটে রান করে। iPhone 12 এ 6.1-ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে রয়েছে। এই ফোনে 12MP আলট্রা ওয়াইড এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি 4K HDR ভিডিওর পাশাপাশি Dolby Vision সাপোর্ট করে।

দাম : 65,900 টাকা
অফারে দাম : 51,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ)

Redmi Note 11

Redmi Note 11 ফোনটি আমাজন সেলে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ 11999 টাকা দামে বেচা হচ্ছে। এই ফোনে 90Hz FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি Qualcomm Snapdragon 680 চিপসেটে রান করে। এতে UFS 2.2 স্টোরেজ এবং লিকুইড কুলিং সিস্টেম রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W Pro Fast চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। এতে 50MP কোয়াড রেয়ার ক্যামেরা সেয়াপ দেওয়া হয়েছে।

দাম : 17,999 টাকা
অফারে দাম : 11,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ)

OnePlus 10T 5G

আমাজন সেলে OnePlus 10T 5G ফোনটি ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ 49999 টাকা দামে কেনা যাবে। এই ফোনে 6.7-ইঞ্চির Fluid AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। OnePlus 10T 5G ফোনটি Snapdragon 8+ Gen 1 চিপসেটে রান করে। এতে 150W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 4800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে OIS সাপোর্টেড 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর রয়েছে। এছাড়া এতে EIS সাপোর্টেড 16MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

দাম : 54,999 টাকা
অফারে দাম : 49,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারসহ)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here