ভারতে লঞ্চ হল 16GB RAM এর শক্তিসহ OPPO A78 5G স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন 

Highlights

  • ভারতে MediaTek Dimensity 700 চিপসেট সহ লঞ্চ হয়েছে Oppo A78 5G ফোন। 
  • ভারতে OPPO A78 5G স্মার্টফোনের দাম 18,999 টাকা। 
  • এই Oppo মোবাইলটি 8GB RAM টেকনিকের সাথে 16GB RAM পারফরম্যান্স প্রদান করে।
  • Oppo A78 5G ফোনে 6 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। 

Oppo আজ ভারতীয় মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। ‘A’ সিরিজের OPPO A78 5G ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই Oppo মোবাইলটি MediaTek Dimensity 700 চিপসেটের সাথে মার্কেটে এসেছে যা 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা, 33W SUPERVOOC এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন সাপোর্ট করে। আরও পড়ুন: দেখে নিন Netflix-এর সবকটি প্ল্যানের দাম এবং বেনিফিটের তালিকা, সবকটি প্ল্যানেই দেখা যাবে সমস্ত কন্টেন্ট

OPPO A78 5G স্মার্টফোনের দাম

ভারতে OPPO A78 5G স্মার্টফোনটি একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই Oppo মোবাইলটি 8GB RAM + 128GB স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 18,999 টাকা। 18 জানুয়ারি থেকে দেশে এই স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। Oppo A78 5G ফোনটি Glowing Blue এবং Glowing Black রঙের কালার অপশনে কেনা যাবে। ICICI, SBI, BOB, IDFC, ONECARD এবং AU FINANCE ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এই ফোনটি কিনলে 10 শতাংশ ক্যাশব্যাক এবং নো কস্ট EMI এর সুবিধা পাবেন৷

OPPO A78 5G স্পেসিফিকেশন

  • 6.56″ HD+ 90Hz ডিসপ্লে 
  • 8GB RAM + 256GB স্টোরেজ 
  • Dimensity 700 প্রসেসর 
  • 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা 
  • 33W 5,000mAh ব্যাটারি

Oppo A78 5G ফোনটি ভারতে 1612 x 720 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.56-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের স্ক্রীন 600নিটস ব্রাইটনেস, 96% কালার গামুট এবং AI কম্ফোর্ট ফিচার সাপোর্ট করে। Oppo মোবাইলের ডায়মেনশন 163.8×75.1×7.99mm এবং ওজন 188 গ্রাম। আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশ্যে Samsung Galaxy S23, S23+ এবং S23 Ultra স্মার্টফোনের দাম, জেনে নিন ডিটেইলস 

OPPO A78 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 এ পেশ করা হয়েছে যা কালার OS 12 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য এই স্মার্টফোনটিতে 2.2GHz ক্লক স্পিড সহ একটি Octacore MediaTek Dimensity 700 প্রসেসর রয়েছে যা 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। এই Oppo মোবাইলটিতে 8GB RAM টেকনিক রয়েছে যা 16GB RAM এর শক্তি সাপোর্ট করে৷

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা F/2.4 অ্যাপারচার সহ 8-মেগাপিক্সেল ডেপথ সেন্সরের সাথে কাজ করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই Oppo মোবাইলে F/2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট রয়েছে। আরও পড়ুন: Farzi ওয়েব সিরিজের ট্রেলার আউট, 10 ফেব্রুয়ারি এই OTT প্ল্যাটফর্মে রিলিজ হবে Shahid Kapoor অভিনীত এই ওয়েবসিরিজটি 

OPPO A78 5G হল ডুয়াল সিম ফোন যেখানে 5G এবং 4G উভয়ই চালানো যায়। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই মোবাইল ফোনটি 5,000 mAh ব্যাটারি সাপোর্ট করে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here