8GB RAM এবং 48MP ক্যামেরাসহ লঞ্চ হল লো বাজেট POCO X5 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • POCO X5 5G আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে।
  • এই ফোনটি Qualcomm Snapdragon 695 প্রসেসরে কাজ করে।
  • Poco X5 48MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 33W চার্জিং সাপোর্ট করে।

POCO X5 Pro 5G এবং POCO X5 5G স্মার্টফোনটি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে। Poco X5 একটি বাজেট স্মার্টফোন, যেখানে Qualcomm Snapdragon 695 প্রসেস, 8GB RAM, 48MP ক্যামেরা, 33W ফাস্ট চার্জিং এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন রয়েছে। আরও পড়ুন: ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI)-তে প্লেয়াররা ফ্রিতে নিতে পারবে রুম কার্ড, কীভাবে ব্যবহার করবেন, জেনে নিন ডিটেইলস

POCO X5 5G স্মার্টফোনের দাম

Poco X5 5G ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলটিতে 6GB র‍্যামের সাথে 128GB স্টোরেজ রয়েছে, অন্যদিকে বড় ভেরিয়েন্টটি 8GB র‍্যামের সাথে 256 GB স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের 6GB ভেরিয়েন্টটি 249 ডলারে এবং 8GB ভেরিয়েন্টটি 299 ডলারে লঞ্চ হয়েছে। ভারতীয় মূল্য অনুসারে এই ফোনটির দাম প্রায় 20,500 এবং 24,500 টাকা। এই ফোনটি black, Green এবং Blue রঙের কালার অপশনে পেশ করা করেছে।

POCO X5 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ 120Hz AMOLED ডিসপ্লে
  • 8GB RAM + 256GB স্টোরেজ
  • Qualcomm Snapdragon 695
  • 48MP ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 33W 5,000mAh ব্যাটারি

Poco X5 5G ফোনে একটি 6.67-ইঞ্চি FullHD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্ক্রিনটি পাঞ্চ-হোল স্টাইলযুক্ত একটি AMOLED প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে 1200নিটস ব্রাইটনেস এবং 45,00,000:1 কন্ট্রাস্ট রেশিওর মত ফিচার রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন রয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Realme 10T 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

POCO X5 5G ফোনে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 695 octa-core প্রসেসরে দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 619GPU রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনটিতে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে ডুয়াল সিম, NFC এবং 3.5 mm জ্যাকের পাশাপাশি IR ব্লাস্টার এবং IP53-এর মতো টেকনোলজি সাপোর্টও রয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 108MP ক্যামেরা সহ POCO X5 Pro 5G ফোন, জেনে নিন দাম এবং ফিচার

POCO X5 Pro 5G স্মার্টফোনের দাম

Poco X5 Pro স্মার্টফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম 22,999 টাকা। এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 24,999 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here