প্রকাশ্যে এল Ranveer Singh এর ফিল্ম সার্কাসের ওটিটি রিলিজ ডেট, জেনে নিন কবে এবং কোথায় দেখা যাবে

Highlights

  • নেটফ্লিক্সে 17 ফেব্রুয়ারি রিলিজ হবে সার্কাস।
  • Ranveer Singh ছাড়াও এই মুভিতে আছেন একাধিক বিখ্যাত অভিনেতা।
  • জনপ্রিয় নির্দেশক Rohit Shetty এই মুভির নির্দেশনা করেছেন।

Ranveer Singh অভিনীত ফিল্ম Circus এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। যারা এখনও পর্যন্ত এই সিনেমাটি দেখেননি তাদের জানিয়ে রাখি আগামী 17 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম Netflix এ রিলিজ করা হবে। স্বয়ং নেটফ্লিক্সের থেকেই এই খবর পাওয়া গেছে। নেটফ্লিক্স তাদের আপকামিং মুভি সেকশনে এটি অ্যাড করেছে এবং এখান থেকেই এই মুভির রিলিজ ডেট জানা গেছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Realme V30 এবং Realme V30t স্মার্টফোন! লঞ্চের আগেই জেনে নিন দাম এবং ফিচার

ভরপুর তারকার লিস্ট

ডাইরেক্টর রোহিত শেট্টি নির্দেশিত বলিউড মুভি সার্কাস গত বছর 25 ডিসেম্বর সিনেমাহলে রিলিজ করা হয়েছিল। জানিয়ে রাখি বড় পর্দায় এই ফিল্ম খুব একটা সফলতা অর্জন করতে পারেনি। তবে আশা করা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে সার্কাস দর্শকদের থেকে ভালো রেসপন্স পাবে। রণবীর সিং ছাড়াও এই ফিল্মে একাধিক অভিনেতাদের অভিনয় করতে দেখা যাবে।

সার্কাসের ট্রেলার

সার্কাসের স্টার কাস্ট

কমেডি ফিল্ম সার্কাসে Ranveer Singh ছাড়াও বিভিন্ন মুখ্য ভূমিকায় রয়েছেন Pooja Hegde, Jacqueline Fernandez, Varun Sharma, Siddhartha Jadhav, Sanjay Mishra, Johnny Lever, Mukesh Tiwari, Vrajesh Hirjee এবং Ashwini Kalsekar প্রভৃতি। আরও পড়ুন: 8GB RAM এবং 48MP ক্যামেরাসহ লঞ্চ হল লো বাজেট POCO X5 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

পায়নি আশানুরূপ ফল

রোহিত শেট্টি এবং রণবিন সিং এর যুগলবন্দীতে 2018 সালে তৈরি মুভি ‘সিম্বা’ বক্স অফিস রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। তবে সার্কাস মুভি সেই তুলনায় অনেকটাই পিছিয়ে। রিপোর্ট অনুযায়ী রিলিজের পর এই মুভি বক্স অফিসে মাত্র 35.65 কোটি টাকা উপার্জন করতে সফল হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here