50MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে POCO C55 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • কোম্পানি অফিসিয়ালি POCO C55 ভারত লঞ্চ টিজ করেছে।
  • এই ফোনটি চীনে সেল হওয়া Redmi 12C এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে।
  • Poco C55 স্মার্টফোনে 50MP ক্যামেরা এবং MediaTek Helio G85 চিপসেট দেওয়া যেতে পারে।

POCO সম্পর্কে কিছু দিন আগে খবর এসেছিল যে কোম্পানি তাদের ‘C’ সিরিজের অধীনে একটি নতুন মোবাইল ফোন লঞ্চ করতে চলেছে। যা Poco C55 নামে মার্কেটে লঞ্চ হবে। আজ Poco India নিজেই এই স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানি জানিয়েছে যে তারা ভারতে POCO C55 লঞ্চ করতে চলেছে। এই ফোনে 50MP ক্যামেরা, MediaTek Helio G85 এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন দেখা যাবে। আরও পড়ুন: লঞ্চ হবে OnePlus Ace 2-এর আরেকটি মডেল, জেনে নিন আগের থেকে পার্থক্য

Poco India তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে যে কোম্পানি ভারতে POCO C55 লঞ্চ করবে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও ফোনটির লঞ্চ ডেট জানানো হয়নি, তবে অনুমান করা হচ্ছে যে Poco C55 ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুর দিকে দেশে সেলের জন্য পাওয়া যাবে। ফোনের অন্যান্য সমস্ত ডিটেইলস এখনও সামনে আসেনি, তবে বলা হচ্ছে যে এই Poco ফোনটি চীনে লঞ্চ হওয়া Redmi 12C স্মার্টফোনের একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে।

POCO C55 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 50MP ক্যামেরা
  • 6.71″ HD+ ডিসপ্লে
  • MediaTek Helio G85 স্টোরেজ
  • 6GB RAM + 128GB স্টোরেজ
  • 10W 5,000mAh ব্যাটারি

Poco C55 যদি সত্যিই চীনে সেল হওয়া Redmi 12C স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসে তাহলে এই ফোনে Redmi 12C স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশনগুলি দেখা যেতে পারে। Redmi 12C 2.0GHz ক্লক স্পিড যুক্ত MediaTek Helio G85 অক্টা-কোর প্রসেসর সাপোর্ট করে এবং একই চিপসেট Poco C55-এও দেখা যেতে পারে। আরও পড়ুন: 108Km রেঞ্জসহ শীঘ্রই লঞ্চ হবে 2023 Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার!

ফটোগ্রাফির জন্য, Redmi 12C স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা সেকেন্ডারি AI লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই মোবাইল ফোনটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই মোবাইল ফোনটিতে 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Redmi 12C স্মার্টফোনটি চীনে 20.6:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হয়েছে, যা 1650×720 পিক্সেল রেজলিউশন সহ 6.71-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনে 500নিটস ব্রাইটনেস এবং 1500: 1 কনট্রাস্ট রেশিওর মতো ফিচারগুলি রয়েছে। এই ফোনটি Android বেসড MIUI 13-এ রান করে। এই ফোনটি চীনে 4GB + 64GB এবং 6GB + 128GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।জিবি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই একই মডেল ভারতেও লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: মাত্র 6,799 টাকা দামে লঞ্চ হল Tecno Pop 7 Pro স্মার্টফোন, পাওয়া যাবে 5000mAh Battery এবং 6GB RAM

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here