মাত্র 5,599 টাকায লঞ্চ হল ফেস আনলক ফিচারসহ 4জি স্মার্টফোন কোমিও সি1 প্রো

টেক কোম্পানি কোমিও গত মাসে ভারতে তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন এক্স1 নোট লঞ্চ করেছে‌। 6 ইঞ্চির ডিসপ্লে ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হ‌ওয়া ফোনটির দাম মাত্র 9,999 টাকা রাখা হয়েছিল, যা অত‍্যন্ত জনপ্রিয় হয়েছিল। আরও একবার সস্তায় একটি দুর্দান্ত স্মার্টফোন কোম্পানির পক্ষ থেকে পেশ করা হয়েছে। কোমিওর পক্ষ থেকে সি1 প্রো স্মার্টফোন লঞ্চ করা হয়েছে যা মাত্র 5,599 টাকার বিনিময়ে পাওয়া যাবে।

কোমিও সি1 প্রো গত বছর লঞ্চ হ‌ওয়া সি1 ফোনটির নেক্সট ভার্সন। ফোনটি 1280 × 720 পিক্সেল রেজলিউশনসহ 5 ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে 64 বিট কোয়াডকোর প্রোসেসর ও মিডিয়াটেক 6739 চিপসেটে রান করে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 1.5 জিবি র‍্যাম দেওয়া আছে। ফোনে 16 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করে 128 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে এবং সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

কোমিও সি1 প্রো রিয়েল 4জি ডুয়েল সিম ফোন যার দুটি সিম স্লটেই 4জি নেটওয়ার্ক সাপোর্ট করে। ভোলটিইর সঙ্গে এই ফোনে ভিএলটিইর সুবিধা আছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক টেকনিকসহ এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 2,500 এম‌এএইচ ব‍্যাটারী আছে। কোনিও সি1 প্রো মাত্র 5,599 টাকার বিনিময়ে মেটালিক গ্ৰে, সানরাইজ গোল্ড ও রয়‍্যাল ব্ল্যাক কালার ভেরিয়েন্টে কেনা যাবে।

কোমিও সি1 প্রো ফোনটিঅনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে রিটেইল স্টোরেও পাওয়া যাবে। শোনা যাচ্ছে জিও কাস্টমারদের জন্য কোমিও সি1 প্রোর দামে 2,200 টাকার অতিরিক্ত ছাড় পাবে। যার ফলে জিও কাস্টমারদের জন্য ফোনটির এফেক্টিভ দাম পড়বে মাত্র 3,399 টাকা।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here