4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 13 এমপি ক‍্যামেরাসহ লঞ্চ হল এলজি এক্স5 (2018)

টেক কোম্পানি এলজি তাদের স্মার্টফোনের লিস্টে গতকাল আরও একটি ফোন জুড়ে দিয়েছে। এলজির পক্ষ থেকে এক্স5 (2018) লঞ্চ করা হয়েছে। আপাতত ফোনটি এলজির হোম মার্কেট সাউথ কোরিয়াতে লঞ্চ করা হয়েছে যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় 22,800 টাকা রাখা হয়েছে। আগামী দিনে ফোনটি অন‍্যান‍্য দেশেও লঞ্চ করা হতে পারে।

এলজি এক্স5 (2018) ফোনটি ট্রেন্ডে চলা বেজল লেস ডিজাইনে বানানো হয়েছে। ফোনে 1280 × 720 পিক্সেল রেজলিউশনসহ 5.5 ইঞ্চির এইচডি ডিসপ্লে আছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 8.0 অরিও ভার্সনের সঙ্গে 1.5 গিগাহার্টসের 64 বিট অক্টাকোর প্রসেসর এবং মিডিয়াটেক 6750 চিপসেট আছে।

কোম্পানি এই ফোনে 2 জিবি র‍্যাম দিয়েছে। এছাড়া এতে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করে বাড়ানো যাবে। ফোটোগ্রাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে। এই ফোনটির দুটি প‍্যানেলেই ক‍্যামেরার সঙ্গে এল‌ইডি ফ্ল‍্যাশ আছে ।

এলজি এক্স5 (2018) একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোলটিই সাপোর্ট করে। এন‌এফসি ও বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,500 এম‌এএইচ ব‍্যাটারী আছে। সিকিউরিটির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এলজি এই ফোনটিকে সাউথ কোরিয়ার টেলিকম কোম্পানির সঙ্গে বান্ডিল অফারে পেশ করেছে। এলজি এক্স5 (2018) এর ভারতে লঞ্চ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here