Highlights
- Reliance Jio এর পোস্টপেইড ফ্যামিলি প্ল্যানের দাম শুরু 399 টাকা থেকে।
- এই প্ল্যানের সাথে ফ্রিতে ডেটা, কলিং এবং OTT সুবিধা পাওয়া যাবে।
- নতুন পোস্টপেইড ফ্যামিলি প্ল্যানের সাথে এক মাসের ফ্রি ট্রায়াল পাওয়া যাবে।
দেশের একটি বড় টেলিকম কোম্পানি হল রিলায়েন্স জিও, যাদের কাছে 400 মিলিয়ন ওয়্যারলেস গ্রাহক রয়েছে। আপনি যদি Jio-এর পোস্টপেইড গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে, কারণ কোম্পানি এক মাসের ফ্রি ট্রায়াল সহ Jio Plus-এর নতুন পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানগুলির সাথে ফ্রি ডেটা, কলিং এবং OTT সুবিধা দেওয়া হচ্ছে। ফ্যামিলি প্ল্যানের প্রারম্ভিক মূল্য 399 টাকা। এই পোস্টে আপনাদের এই প্ল্যানের সম্পর্কে ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: মাত্র 5999 টাকায় লঞ্চ হল Nokia C12 স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন
399 টাকা থেকে শুরু
Jio তাদের নতুন ফ্যামিলি প্ল্যান Jio Plus এক মাসের ফ্রি ট্রায়াল সহ লঞ্চ করেছে। Jio Plus প্ল্যানে প্রথম কানেকশনের জন্য গ্রাহককে 399 টাকা দিতে হবে। শুধু তাই নয়, এই প্ল্যানে 3টি অতিরিক্ত কানেকশন যোগ করা যাবে। ইউজারদের প্রতিটি অতিরিক্ত কানেকশনের জন্য 99 টাকা দিতে হবে। Jio Plus-এ 4টি কানেকশনের জন্য প্রতি মাসে 696 টাকা (399+99+99+99) খরচ করতে হবে। এই প্ল্যানে 75GB ডেটা পাওয়া যাবে। 4টি কানেকশন সহ এই ফ্যামিলি প্ল্যানে একটি সিঙ্গেল সিমে প্রতি মাসে প্রায় 174 টাকা খরচ হবে৷
এছাড়াও যারা বেশি ডেটা ব্যবহার করেন তারা প্রতি মাসে 100GB প্ল্যান বেছে নিতে পারেন। এর জন্য, প্রথম কানেকশনে 699 টাকা দিতে হবে এবং প্রতিটি অতিরিক্ত কানেকশনের জন্য 99 টাকা দিতে হবে। এক্ষেত্রে 3 টি অতিরিক্ত কানেকশনই নেওয়া যাবে। আরও পড়ুন: আরও 3টি সার্কেলে বেড়ে গেল Airtel-এর লো বাজেট প্ল্যানের দাম, জেনে নিন বিস্তারিত
এর পাশাপাশি কোম্পানি কিছু ব্যক্তিগত প্ল্যানও লঞ্চ করেছে। যেখানে 299 টাকার প্ল্যানে 30GB ডেটা পাওয়া যাবে এবং 599 টাকার প্ল্যানে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। শুধু তাই নয়, কোম্পানি নতুন ফ্যামিলি প্ল্যান- Jio Plus-এর সাথে একাধিক সুবিধা দিচ্ছে।
পাবেন আনলিমিটেড ফ্রি 5G ডেটা
Jio True 5G ওয়েলকাম অফারের সাথে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে, যা পুরো পরিবার ব্যবহার করতে পারবে। এতে কোনো দৈনিক ডেটা লিমিট নেই। মানে আপনি সারাদিনে যত খুশি তত ডেটা ব্যবহার করতে পারবেন। গ্রাহকরা উপলব্ধ নম্বরগুলি থেকে তাদের পছন্দের নম্বরটি নির্বাচন করতে পারবেন। সিঙ্গেল বিলিং, ডেটা শেয়ারিং, Netflix, Amazon, Jio TV এবং Jio Cinema
এর মতো এন্টারটেইনিং কন্টেন্ট অ্যাপগুলিও পাবেন। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল POCO X5 5G স্মার্টফোন, Jio এবং Airtel উভয় নেটওয়ার্কেই চলবে ফাস্ট 5G ইন্টারনেট
অপারেটরদের সিকিউরিটি ডিপোজিট দিতে হবে না
বিদ্যমান Jio Fiber ইউজার, কর্পোরেট কর্মচারী, অন্যান্য অপারেটর পোস্টপেইড ইউজারদের পাশাপাশি অ্যাক্সিস ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক এবং SBI-এর ক্রেডিট কার্ডধারীদের কোনও সিকিউরিটি ডিপোজিট দিতে হবে না।
ফ্রি ট্রায়াল ব্যবহারের পরে ক্যান্সেল করার সুবিধা
Jio এর তরফে জানানো হয়েছে যে কোনও ইউজার যদি এক মাস ফ্রি ট্রায়ালের পরেও পরিষেবাতে সন্তুষ্ট না হন, তাহলে তিনি তার কানেকশন বাতিল করতে পারেন এবং এইজন্য তাকে কোন প্রশ্নও করা হবে না। আরও পড়ুন: মার্চ মাসেই ভারতে লঞ্চ হবে বাজেট ক্যাটাগরির মোবাইল ফোন Infinix Hot 30i, সঙ্গে আসছে Infinix Y1 Plus Neo ল্যাপটপ
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











