ACT Fibernet লঞ্চ করল 2,999 টাকার প্ল্যান, 1000 Mbps স্পিডে চলবে ইন্টারনেট

Highlights

  • বেঙ্গালুরুতে ACT Giga Promo 2,999 টাকার প্ল্যানটি উপলব্ধ রয়েছে।
  • এই প্ল্যানে প্রতি মাসে 3300GB হাই স্পিড ডেটা পাওয়া যাবে।
  • এই প্ল্যানে Netflix ছাড়াও একাধিক OTT অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে।

ACT Fibernet গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে৷ ACT GIGA Promo রুপে এই এই প্ল্যানটি লঞ্চ করা হয়েছে যা বর্তমানে বেঙ্গালুরুতে পাওয়া যাচ্ছে।এই প্ল্যানটির দাম 2,999 টাকা এবং এতে OTT অ্যাপ, হাই স্পিড ডেটা এবং আরও অনেক কিছুর অ্যাক্সেস সহ একাধিক সুবিধা রয়েছে। আরও পড়ুন: Dimensity 9000+ এবং 50MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tecno Phantom V Fold স্মার্টফোন

এইসব সুবিধা পাওয়া যাবে

ACT Giga Promo নামের এই প্ল্যানের দাম 2,999 টাকা। এই প্ল্যানটি বর্তমানে বেঙ্গালুরুতে উপলব্ধ। এই প্ল্যানে 1000 Mbps স্পিড সহ 6 মাসের জন্য আনলিমিটেড ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতি মাসে 3300GB হাই স্পিড ডেটা দেওয়া হচ্ছে। ডেটা লিমিট শেষ হওয়ার পরে ইন্টারনেটের স্পিড কমে যাবে 5Mbps-এ নেমে আসবে।

ডেটা ছাড়াও এই প্ল্যানে অনেক OTT অ্যাপের অ্যাক্সেসও দেওয়া হচ্ছে। এই প্ল্যানে Netflix, Zee5, SonyLIV, Ah, EPIC ON এবং Hungama এর মতো আরও একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই প্ল্যানটি এক মাসের ট্রায়াল সুবিধা দিচ্ছে। আরও পড়ুন: লো বাজেট iPhone এর লোভে 29 লাখ টাকা খোয়ালেন এক ব্যক্তি, জেনে নিন পুরো ঘটনা

ACT Giga প্ল্যানটি মাত্র এক মাসের জন্য একই সুবিধাগুলি অফার করে৷ তাই কেউ যদি ACT Giga প্ল্যান কেনার প্ল্যান করে থাকেন তাহলে তারা নতুন লঞ্চ হওয়া ট্রায়াল বেস ব্যবহার করতে পারেন। কোম্পানি ইতিমধ্যেই 5,999 টাকায় একটি ACT Giga প্ল্যান অফার করে, যেখানে 1Gbps স্পিড পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here