কিছু দিন আগে ভিভো তাদের অত্যন্ত অ্যাডভান্স স্মার্টফোন ভিভো নেক্স আন্তর্জাতিক বাজারে লঞ্চ করেছে। ফোনটিলঞ্চের আগে ভিভো ইন্ডিয়া ফোনটির টিজার পেশ করেছিল। এরপর প্রশ্ন উঠতে শুরু করে ফোনটি কি ভারতেও লঞ্চ হবে না কি শুধুমাত্র গ্লোবাল প্ল্যাটফর্মের মাধ্যমে চীনে পাওয়া যাবে। চীনে ফোনটি লঞ্চ হয়ে গেছে, এখন 91মোবাইলসের পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি জুলাই মাসে ভারতে লঞ্চ হতে চলেছে।
রিটেইল মার্কেট সম্পর্কিত কিছু সূত্র থেকে জানা গেছে কোম্পানি এখন ফোনটিকে ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ফোনটি ভারতে লঞ্চ হতে পারে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি যে স্ন্যাপড্রাগন 710 ভেরিয়েন্ট ভারতে আসবে না স্ন্যাপড্রাগন 845 ভেরিয়েন্ট। তবে ধারণা করা হচ্ছে ফোনটি ভারতে 40,000 টাকা দামে ফোনটি লঞ্চ করা হবে।
কিছু দিন আগে চীনে ভিভো নেক্স ও ভিভো নেক্স আল্টিমেটে লঞ্চ করা হয়েছে। দুটি ফোনেরই সবচেয়ে বড় বিশেষত্ব এদের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা ফোন বডির ভেতরে থাকবে এবং সেলফি ক্লিক করার সময় বাইরে বেরিয়ে আসবে। এই ফোনে 19.3:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লে আছে এবং এটি অত্যন্ত হালকা বেজল যুক্ত। এই ফোনে 2316 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির অয়েলইডি ডিসপ্লে আছে।
ভিভো নেক্সে 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভিভো নেক্স আল্টিমেটে 8 জিবি র্যাম আছে। এই ফোনে 128 জিবি ও 256 জিবি দুটি মেমরি ভেরিয়েন্ট আছে। দুটি ফোনই লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে চলে। ভিভো নেক্সে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 চিপসেট আছে এবং নেক্স আল্টিমেটে কোয়ালকমের সবচেয়ে ফাস্ট চিপসেট 845 ব্যবহার করা হয়েছে।
ভিভো নেক্সে ফোটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ করা আছে। ইনভিজিবল ফ্রন্ট ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের। ভিভো নেক্স আল্টিমেটে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ভিভো নেক্সে ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ফোনদুটির স্পীকার বডিতে বসানো এবং মিউজিক বা সাউন্ড বডির ভেতর থেকে বেরোয়। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,000 এমএএইচ ব্যাটারী আছে।
ভিভো নেক্সের দাম 3,898 ইউয়ান রাখা হয়েছে যারা ভারতীয় দাম প্রায় 41,000 টাকা। ভিভো নেক্স আল্টিমেটের 128 জিবি 4,498 ইউয়ান ও 256 জিবি ভেরিয়েন্টের দাম 4,998 ইউয়ান রাখা হয়েছে। যার ভারতীয় দাম প্রায় 47,000 টাকা এবং 52,700 টাকা। ভারতে কোন কোন ভেরিয়েন্ট লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।










