5000mAh ব্যাটারি এবং 6.6-ইঞ্চি ডিসপ্লেসহ 28 এপ্রিল লঞ্চ হবে Infinix Smart 7 HD স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Infinix India ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি কোম্পানি তাদের Smart 7HD সিরিজের অধীনে লঞ্চ করবে। এই ফোনটি 28 এপ্রিল লঞ্চ হবে। এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া Smart 6 HD এর একটি আপগ্রেড ভেরিয়েন্ট হবে।কোম্পানি তাদের আসন্ন হ্যান্ডসেটের কিছু বিশেষ ফিচারও প্রকাশ করেছে। এই পোস্টে আপনাদের Infinix Smart 7 HD ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগেই Google Play কনসোলে তালিকাভুক্ত Samsung Galaxy A24 স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Infinix Smart 7 HD স্মার্টফোনের স্পেসিফিকেশন (কনফার্ম)

  1. ডিসপ্লে: Infinix Smart 7 HD ফোনে একটি 6.6-ইঞ্চি বড় স্ক্রিন দেওয়া হবে। আশা করা হচ্ছে যে এই লেটেস্ট ফোনটি HD রেজলিউশন এবং ওয়াটার ড্রপ নচ অফার করবে।
  2. র‌্যাম এবং স্টোরেজ ডিটেইলস: এই ফোনে কোন প্রসেসর থাকবে সেই তথ্য এখনও প্রকাশ করা হয়নি।কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে ফোনটি 4 GB পর্যন্ত RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।
  3. ব্যাটারি: গ্রাহকরা এই ডিভাইসে 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি পাবেন।
  4. সিকিউরিটি : Infinix Smart 7 HD ফোনে সিকিউরিটির জন্য ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলের কাছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।
  5. ক্যামেরা সেটআপ: ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশসহ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, তবে ফোনটিতে কত মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হবে সেটা এই মুহূর্তে প্রকাশ করা হয়নি।

Infinix Smart 7 HD স্মার্টফোনের দাম (সম্ভাব্য)

কালার অপশনের কথা বললে আসন্ন এই ফোনটি সবুজ এবং নীল রঙের কালার অপশনে লঞ্চ হতে পারে। গত বছরের মতো স্মার্ট এইচডি সিরিজের অধীনে আসা এই Infinix স্মার্টফোনটি বাজেট সেগমেন্টে লঞ্চ হতে পারে।এই ফোনের দাম সম্পর্কে এখনও কোন তথ্য সামনে আসেনি। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে Realme 11 5G এবং Realme 11 Pro 5G ফোন, ভারতীয় সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হল ফোনগুলি

অন্যদিকে সূত্র অনুযায়ী Infinix 19 এপ্রিল ভারতে InBook Y1 Plus Neo ল্যাপটপ লঞ্চ করতে পারে। এটিতে একটি 15.6-ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল 2W স্পিকার এবং 45W Type-C চার্জিং রয়েছে। এই ল্যাপটপটি 512GB স্টোরেজসহ একটি ইন্টেল কোর প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। যার দাম 25,000 টাকার কম হবে বলে জানা গেছে। তবে কোম্পানির তরফে এখনও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here