শীঘ্রই লঞ্চ হতে পারে Realme 11 5G এবং Realme 11 Pro 5G ফোন, ভারতীয় সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হল ফোনগুলি

Highlights

  • শীঘ্রই ভারতে Realme 11 সিরিজ লঞ্চ হতে পারে।
  • Realme 11 5G এবং Realme 11 Pro 5G BIS-এ তালিকাভুক্ত হয়েছে।
  • এর আগে Realme 11 Pro+ 5G ফোনও তালিকাভুক্ত হয়েছে।

Realme 11 সিরিজ সম্পর্কিত একটি বড় আপডেট সামনে এসেছে। এই সিরিজের দুটি মোবাইল ফোন ভারতীয় BIS সাইটে সার্টিফিকেশন তালিকাভুক্ত হয়েছে। এই ফোন দুটি হল Realme 11 5G এবং Realme 11 Pro 5G স্মার্টফোন। টিপস্টার মুকুল শর্মা এই তথ্যটি একটি টুইটের মাধ্যমে শেয়ার করেছেন যেখানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে তালিকাভুক্ত নতুন Realme মোবাইলগুলির লিক শেয়ার করা হয়েছে। আরও পড়ুন: বন্ধ হয়ে যেতে পারে আইফোনের এই মডেলগুলি, iPhone 15 series লঞ্চের আগেই কোম্পানি করছে পরিকল্পনা

Realme 11 সিরিজ ভারত লঞ্চ

Realme 11 5G এবং Realme 11 Pro 5G ফোনগুলি BIS-এ সার্টিফাইড হয়েছে এবং এর আগে Realme 11 Pro+ 5G ফোনটিও BIS-এ তালিকাভুক্ত হয়েছিল। সার্টিফিকেশন সাইটে Realme 11 5G ফোনটি RMX3761 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে, অন্যদিকে Realme 11 Pro 5G ফোনটি RMX3771 মডেল নম্বরের সাথে তালিকাভুক্ত হয়েছে। যদিও কোম্পানি এখনও তাদের নতুন সিরিজ সম্পর্কে কোনও অফিসিয়াল তথ্য জানায়নি, তবে আশা করা হচ্ছে যে শীঘ্রই ভারতে Realme 11 সিরিজ লঞ্চ হবে।

Realme 11 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ AMOLED ডিসপ্লে
  • 120Hz রিফ্রেশরেট
  • 6GB RAM
  • 1TB স্টোরেজ

লিক রিপোর্ট এবং সার্টিফিকেশন সাইট গুলির নিরিখে Realme 11 Pro 5G ফোনে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.7-ইঞ্চি বড় ডিসপ্লে দেওয়া যেতে পারে, যা AMOLED প্যানেলে নির্মিত হবে এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। এই ফোনটি চারটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, যার বেস মডেলে 6GB র‌্যাম দেওয়া হবে। আরও পড়ুন: IPL 2023 শেষ হলেই JioCinema-এর জন্য দিতে হবে দাম, জেনে নিন কোম্পানির পরিকল্পনা

  • 100MP রেয়ার ক্যামেরা
  • 16MP ফ্রন্ট ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি

ফটোগ্রাফির জন্য Realme11 Pro 5G ফোনে একটি 100-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া যেতে পারে এবং সেলফির জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই Realme মোবাইলে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া যেতে পারে।

Realme 11 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ AMOLED ডিসপ্লে
  • 120Hz রিফ্রেশরেট

লিক রিপোর্ট অনুযায়ী Realme 11 Pro + 5G ফোনের স্ক্রিনটিও Pro মডেলের মতো হতে পারে। এতেও 2412 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, যা 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। এই মোবাইলটি 4টি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। আরও পড়ুন: ফোনের পারফরম্যান্স স্লো হয়ে গেলে এই অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপগুলি অবশ্যই ট্রাই করতে পারেন, দেখে নিন ডিটেইলস

  • 200MP রেয়ার ক্যামেরা
  • 16MP ফ্রন্ট ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে, যার মধ্যে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের দুটি লেন্স অন্তর্ভুক্ত করা যেতে পারে। ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 16-মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here