শীঘ্রই লঞ্চ হবে Realme 11 সিরিজ, তার আগে জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • চীনে Realme 11 সিরিজের লঞ্চ ডেট অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে।
  • এই সিরিজে Realme 11, 11 Pro এবং 11 Pro+ অন্তর্ভুক্ত থাকবে।
  • ফোনটি লঞ্চের আগে একাধিক সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে।

Realme অফিসিয়ালি Realme 11 সিরিজের লঞ্চের তারিখ প্রকাশ করেছে। কোম্পানি তরফে জানানো হয়েছে যে এই সিরিজটি 10 মে 2023-এ চীনে লঞ্চ হবে। এই সিরিজের অধীনে তিনটি ফোন (Realme 11, Realme 11 Pro, এবং Realme 11 Pro+) লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই তিনটি স্মার্টফোনই সম্প্রতি চীনা 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। আরও পড়ুন: এবার একই WhatsApp অ্যাকাউন্ট একসাথে চারটি ফোনে চালানো যাবে, এসে গেছে দারুণ একটি ফিচার

Weibo তে লঞ্চ ডেট প্রকাশ করা হয়েছে

  • Realme তাদের অফিসিয়াল চীনের সোশ্যাল মিডিয়া সাইট Weibo তে এই তথ্য পোস্ট করেছে।
  • কোম্পানি একটি পোস্টার শেয়ার করেছে যেখানে জানা গেছে যে Realme 11 সিরিজ চীনে 10 মে লঞ্চ করা হবে।
  • কোম্পানি দাবি করেছে যে Realme 11 সিরিজের ফোনগুলিতে ফটোগ্রাফির জন্য দুর্দান্ত ক্যামেরা থাকবে।

থাকবে 100 ওয়াট ফাস্ট চার্জিং

Realme 11, Realme 11 Pro এবং Realme 11 Pro+ ডিভাইসগুলি সম্প্রতি চীনা 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। 3C রেকর্ড অনুযায়ী Realme 11 (মডেল নম্বর Realme RMX3751) ফোনে 33W ফাস্ট চার্জিং থাকবে। Realme 11 Pro (মডেল নম্বর Realme RMX3770) ফোনে 67W ফাস্ট চার্জিং এবং Realme 11 Pro+ (মডেল নম্বর Realme RMX3740) ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। আরও পড়ুন: শক্তিশালী রিমোট কন্ট্রোল সহ এইসব সিলিং ফ্যানে কম বিদ্যুৎ খরচে পাবেন দুর্দান্ত হাওয়া

Realme 11 Pro এবং Pro+ 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)

  1. লিক রিপোর্ট অনুযায়ী Realme 11 Pro 5G এবং Realme 11 Pro+ 5G স্মার্টফোনে 112412 × 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.7-ইঞ্চি বড় পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া যেতে পারে।
  2. রসেসিং এর জন্য Realme 11 Pro এবং 11 Pro Plus মডেল দুটিতে MediaTek-এর নতুন Dimensity 7200 চিপসেট দেওয়ার বিষয়টি লিক রিপোর্টে প্রকাশিত হয়েছে।
  3. Realme 11 Pro 5G-এর বেস ভেরিয়েন্ট 6GB RAM সাপোর্ট সহ আসতে পারে। পাশাপাশি Pro Plus এর 4 টি মেমরি ভেরিয়েন্টও মার্কেটে আনা যেতে পারে।
  4. পাওয়ার ব্যাকআপের জন্য Realme 11 Pro এবং Pro+ 5G উভয় স্মার্টফোনেই 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে।
  5. Realme 11 Pro+ 5G ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেখা যাবে।
  6. Realme 11 Pro 5G-তে 100-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা থাকার কথা বলা হয়েছে। এই দুটি স্মার্টফোনেই 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here