6,000mAh battery সহ লঞ্চ হল Infinix Hot 30 Play, সর্বপ্রথম এই দেশে শুরু হবে ফোনটির সেল

Highlights

  • এই ফোনটি নাইজেরিয়াতে লঞ্চ হয়েছে।
  • এই ফোনে 6,000 এম‌এইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।
  • ইনফিনিক্স-এর এই ফোনটির দাম প্রায় 14 হাজার টাকা।

ইনফিনিক্স গ্লোবালি তাদের ‘হট 30’ সিরিজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন স্মার্টফোন Infinix Hot 30 Play ফোনটি পেশ করেছে। এই ফোনটি আপাতত নাইজিরিয়াতে লঞ্চ করা হয়েছে এবং আগামী দিনে ফোনটি অন‍্যান‍্য মার্কেটেও সেল করা হবে। Hot 30 Play ফোনটি একটি লো-বাজেট 4G ফোন। এই ফোনটির প্রাইস, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য এই আর্টিকেলে দেওয়া হয়েছে। আরও পড়ুন: Kaun Banega Crorepati এর 15তম সিজনের জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন? জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

Infinix Hot 30 Play-এর স্পেসিফিকেশন

 

  • 6.82″ HD+ Display
  • 90Hz REFRESH RATE

 

Infinix Hot 30 Play স্মার্টফোনটি 720 × 1640 পিক্সেল রেজোলিউশনযুক্ত 6.82 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেসহ লঞ্চ করা হয়েছে। পাঞ্চ-হোল ডিজাইনের এই স্ক্রিনটি আইপিএস এলসিডি প‍্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেট ও 180 হার্টস টাচ স‍্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটির এই স্ক্রিনে 500 নিটস ব্রাইটনেস এবং 85% কালার গ‍্যামিউট-এর মতো ফিচার্স‌ও যোগ করা হয়েছে।

 

  • 16MP Rear Camera
  • 8MP Front Camera

 

ফোটোগ্রাফির জন্য Infinix Hot 30 Play ফোনটি ডুয়াল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ এফ/1.8 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এই সেন্সরটির সঙ্গে একটি এআই লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে ফ্ল‍্যাশ লাইটসহ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: আজ লঞ্চ হবে Redmi Note 12R Pro 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

 

  • 4GB RAM expansion
  • MediaTek Helio G37

 

Infinix Hot 30 Play ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং এক্স‌ওএস 12-এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.3 গীগাহার্টজ ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিয়ো জি37 দেওয়া হয়েছে। এই ফোনে 4জিবি ভার্চুয়াল র‍্যামসহ 4জিবি ইন্টারনাল র‍্যাম রয়েছে অর্থাৎ এতে মোট 8জিবি র‍্যামের পারফরমেন্স পাওয়া যায়।

 

  • 6,000mAh battery
  • 18W fast charging

 

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Infinix Hot 30 Play ফোনে 6,000 এম‌এইচের শক্তিশালী ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাটারিটিকে চার্জ করার জন্য এতে 18 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সিঙ্গেল চার্জে এই ফোনটি 47 দিনের স্ট‍্যান্ডবাই টাইম প্রদান করতে সক্ষম। এই ফোনটির সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। আরও পড়ুন: মার্কেটে আলোড়ন তৈরি করবে এই আসন্ন স্মার্টফোন গুলি, শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord 3 থেকে শুরু করে ফোল্ডেবল ফোন

Infinix Hot 30 Play ফোনটির প্রাইস

Infinix Hot 30 Play ফোনটি নাইজেরিয়াতে NGN 80,000 দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এটি প্রায় 14,000 টাকার কাছাকাছি। ইনফিনিক্স কোম্পানি এই ফোনটি Bora Purple, Mirage White এবং Blade Black কালার অপশনে লঞ্চ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here