15 মে ভারতে লঞ্চ হতে চলেছে OPPO F23 Pro 5G স্মার্টফোন, জানা গেল ফোনটির দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • আগামী মাসে ভারতে লঞ্চ হতে পারে OPPO F23 Pro 5G স্মার্টফোন।
  • ওপ্পো কোম্পানির এই ফোনটি 30,000 টাকা দামে মিড রেঞ্জে লঞ্চ হতে পারে।
  • OPPO F23 Pro 5G স্মার্টফোনে কোয়ালকম Snapdragon 695 প্রসেসর পাওয়া যেতে পারে।

ওপ্পো ভারতে তাদের F সিরিজের নতুন ফোন OPPO F23 Pro 5G ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। টিপস্টার মুকুল শর্মার দেওয়া এক্সক্লুসিভ তথ‍্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি কোম্পানি ভারতে 15 মে এই ফোনটি লঞ্চ করতে পারে। ওপ্পো‌র আপকামিং এই স্মার্টফোনটির লঞ্চের আগে ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য লিক হয়ে গেছে। এই আর্টিকেলে ফোনটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানানো হল। কোম্পানি গত বছর সেপ্টেম্বর মাসে OPPO F21s Pro এবং F21s Pro 5G মডেলগুলি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছিল। আরও পড়ুন: POCO F5 Pro লঞ্চের আগেই লিক হল আনবক্সিং ভিডিও, জেনে নিন ফোনের স্পেসিফিকেশন

OPPO F23 Pro 5G স্মার্টফোনের সম্ভাব‍্য লঞ্চ ডেট এবং দাম

ভারতে আগামী 15 মে OPPO F23 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির এই মিড রেঞ্জ স্মার্টফোনটি 25,000 টাকা অথবা 26,000 টাকা দামে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। কোম্পানি এই ফোনটির একাধিক ভেরিয়েন্ট‌ লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। ফোনটির অন‍্যান‍্য ভেরিয়েন্ট‌ সম্পর্কিত তথ্য এখনও প্রকাশ‍্যে আসেনি।

কিছুদিন আগে শোনা গিয়েছিল ওপ্পো ভারতে মার্চ মাসে F23 সিরিজ লঞ্চ করতে পারে, কিন্তু এমনটা হয়নি। লেটেস্ট রিপোর্টের মাধ্যমে এই ফোনটি‌র ‘প্রো’ ভেরিয়েন্ট‌ সম্পর্কিত তথ্য প্রকাশ‍্যে এসেছে। কিন্তু বেস ভেরিয়েন্ট সম্পর্কিত তথ‍্য জানা যায়নি। ওপ্পো‌র এই ফোনটি লঞ্চের আগে ফোনটি সম্পর্কে আর‌ও তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ভারতে আর‌ও একটি নতুন গেম লঞ্চ করল PUBG এবং BGMI গেম নির্মাতা কোম্পানি, জানুন এই গেমটির গেম-প্লে এবং নাম

OPPO F23 Pro 5G এর সম্ভাব‍্য স্পেসিফিকেশন

মুকুল শর্মার দেওয়া তথ্য অনুযায়ী আপকামিং OPPO F23 Pro স্মার্টফোন‌টির স্পেসিফিকেশন অনেকটা এরকম হবে

ডিসপ্লে : OPPO F23 Pro 5G স্মার্টফোনটি 580 নিটস ব্রাইটনেসযুক্ত 6.72 ইঞ্চির ডিসপ্লে সাপোর্ট করতে পারে। রিপোর্ট অনুযায়ী এতে AMOLED প‍্যানেল দেওয়া হবে না। ওপ্পো‌র এই ফোনে LCD ডিসপ্লে প‍্যানেল দেওয়া থাকতে পারে। আরও পড়ুন: এই সপ্তাহে থাকবে এন্টারটেইনমেন্টের মহা ধামাকা, রিলিজ হতে চলেছে এইসব সিনেমা ও সিরিজ

প্রসেসর : ওপ্পো‌র আপকামিং স্মার্টফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর‌টি ওয়ানপ্লাসের লেটেস্ট অ্যাফোর্ডেবেল Nord CE Lite 3 5G স্মার্টফোনে ব্যাবহার করা হয়েছিল।

ক‍্যামেরা : OPPO F23 Pro 5G স্মার্টফোন‌টিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনে 64MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে দুটি 2MP-এর ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। ওপ্পো‌র এই ফোনটি 40x মাইক্রোস্কোপ লেন্স সাপোর্ট করবে ব;এ জানা গেছে। সেলফির জন্য এই ফোনে 32MP-এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। আরও পড়ুন: 6,000mAh battery সহ লঞ্চ হল Infinix Hot 30 Play, সর্বপ্রথম এই দেশে শুরু হবে ফোনটির সেল

ব‍্যাটারি এবং চার্জিং : OPPO F23 Pro 5G স্মার্টফোনটিতে 5,000mAh-এর ব‍্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। এই ফোনটি SuperVOOC টেকনোলজি‌র সাথে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here