OTT প্ল্যাটফর্মে প্রত্যেক সপ্তাহে ইউজাররা নতুন রিলিজ হওয়া ওয়েব সিরিজ এবং সিনেমাগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আর সেইজন্যই আমরা প্রতি সপ্তাহে নতুন OTT রিলিজ সম্পর্কে আপনাদের জানাই। OTT দর্শকদের আগামী সপ্তাহটিও কিন্তু চমৎকার হতে চলেছে। এই সপ্তাহে Citadel, Ved, U-Turn এবং আরও অনেক ওয়েব সিরিজ ও সিনেমা OTT-তে রিলিজ হচ্ছে। এই পোস্টে আপনাদের Disney Plus Hotstar, Netflix এবং Amazon Prime এ রিলিজ হওয়া নতুন সিরিজ এবং সিনেমা সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 6,000mAh battery সহ লঞ্চ হল Infinix Hot 30 Play, সর্বপ্রথম এই দেশে শুরু হবে ফোনটির সেল
OTT লেটেস্ট রিলিজ
- Ved
- U-Turn
- Citadel
- Sweet Tooth Season 2
- Pathu Thala
- Dasara
- Selfiee
Ved
রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজার রোমান্টিক মারাঠি ছবি ‘Ved’ এই সপ্তাহে Disney Plus Hotstar এ রিলিজ হতে চলেছে। রিতেশ দেশমুখের এই সিনেমাটি 2019 সালে মুক্তি পাওয়া তেলেগু চলচ্চিত্র মাজিলির রিমেক।
- Ved IMDb রেটিং – 7.8
- কোথায় দেখতে পাবেন – Disney Plus Hotstar
- Ved কাস্ট – রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, অশোক সরফ, জিয়া শঙ্কর, বিদ্যাধর জোশী, রবিরাজ কান্দে, বিনীত শর্মা, খুশি হাজারে, সিদ্ধার্থ যাদব, জিতেন্দ্র জোশি, সালমান খান।
- Ved রিলিজ ডেট – 28 এপ্রিল
U-Turn
U-Turn একটি হিন্দি হরর সিনেমা। এটি 2016 সালের কন্নড় চলচ্চিত্র U-Turn এর হিন্দি রিমেক। এই সিনেমাটির পরিচালক আরিফ খান। এই সিনেমায় আলিয়া এফ. রাধিকা একজন নিউজ রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেছেন যিনি একটি ফ্লাইওভারে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিষয়ে রিপোর্ট করেন। রাধিকার ডায়েরিতে এমন দশজনের নাম আছে যারা রহস্যজনক পরিস্থিতিতে মারা যায়।
- U-Turn IMDb রেটিং – NA
- কোথায় দেখতে পাবেন – ZEE5
- U-Turn কাস্ট – আলিয়া এফ রাধিকা, প্রিয়াংশু পাইনুলি, রাজেশ শর্মা, মনু ঋষি চাড্ডা, আশিম গুলাটি, শাহিল টাখি, শ্রীধর দুবে।
- U-Turn রিলিজ ডেট – 28 এপ্রিল
Citadel
Citadel হল প্রিয়াঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেন অভিনীত একটি স্পাই ড্রামা সিরিজ। এই সিরিজে দুজনেই গ্লোবাল স্পাই এজেন্সি সিটাডেলের টপ এজেন্ট। একটি শক্তিশালী সিন্ডিকেট ম্যান্টিকোর সিটাডেলকে বরবাদ করে দেয়। কিন্তু কোনোমতে বেঁচে যায় দুই এজেন্ট।এই সিরিজে, উভয় এজেন্টকেই ম্যান্টিকোরের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মিশন দেওয়া হয়েছে।
- Citadel IMDb রেটিং – NA
- কোথায় দেখতে পাবেন – Amazon Prime video
- Citadel কাস্ট – রিচার্ড ম্যাডেন, প্রিয়াঙ্কা চোপড়া, স্ট্যানলি টুসি
- রিলিজ ডেট – 28 এপ্রিল
Sweet Tooth Season 2
Sweet Tooth Season 2 Gus এর লেটেস্ট অ্যাডভেঞ্চারের সাথে এগিয়ে যায় যেই ছেলেটি আসলে অর্ধেক হরিণ আর অর্ধেক মানুষ। নতুন সিজনে Gus ডঃ আদিত্য সিং এবং অন্যান্য শিশু হাইব্রিডদের সাথে গ্রেট ক্রাম্বল এবং তার মা বার্ডির উৎপত্তি আবিষ্কার করতে একটি ভয়ঙ্কর যাত্রা শুরু করে৷
- Sweet Tooth Season 2 IMDb রেটিং – NA
- কোথায় দেখতে পাবেন – Netflix
- Sweet Tooth সিজন 2 কাস্ট – ক্রিস্টেন কনওয়ে, ননসো এনোজ, আদিল আখতার, নিল স্যান্ডিল্যান্ড
- Sweet Tooth Season 2 রিলিজ ডেট – 27 এপ্রিল
Pathu Thala
Pathu Thala সাউথের অ্যাকশন প্যাক ক্রাইম ড্রামা মুভি। এই সিনেমাটি পরিচালনা করেছেন ওবেলি এন কৃষ্ণা। এই সিনেমাটি 2017 সালের কন্নড় ভাষার চলচ্চিত্র নিও-নায়ারের রিমেক। এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছে এসটিআর সিলামবরাসন টিআর এবং গৌতম কার্তিক।
- Pathu Thala IMDb রেটিং – 8
- কোথায় দেখবেন – Amazon Prime Video
- Pathu Thala কাস্ট – সিলামবরাসন টিআর, গৌতম কার্তিক, প্রিয়া ভবানী শঙ্কর, গৌতম বাসুদেব মেনন
- Pathu Thala রিলিজ ডেট – 27 এপ্রিল
Dasara
তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির পিরিয়ড অ্যাকশন ড্রামা ফিল্ম Dasara এই সপ্তাহে OTT-তে মুক্তি পাচ্ছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীকান্ত ওদেলা। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ননী, কীর্তি সুরেশ, দীক্ষিত শেঠি। আপনি যদি সাউথ অ্যাকশন সিনেমার ফ্যান হন, তাহলে এই সিনেমাটি আপনি অবশ্যই দেখতে পারেন ।
- Dasara IMDb রেটিং – 7.5
- কোথায় দেখতে পাবেন – Netflix
- Dasara কাস্ট – ননী, কীর্তি সুরেশ, দীক্ষিত শেঠি, শাইন টম চাকো, সামুথিরকানি, সাই কুমার, ঝাঁসি
- Dasara রিলিজ ডেট – 27 এপ্রিল
Selfiee
Selfiee সিনেমাটি ধর্মা প্রোডাকশনের একটি সিনেমা যার পরিচালক রাজ মেহতা। এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমার ও ইমরান হাশমিকে। এই সিনেমায় সুপারস্টার বিজয়ের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং তার সুপার ফ্যান আরটিও ইন্সপেক্টর ওম প্রকাশ আগরওয়ালের চরিত্রে ইমরান হাশমি।
- Selfiee IMDb রেটিং – 6
- কোথায় দেখতে পাবেন – Disney Plus Hotstar
- Selfiee কাস্ট – অক্ষয় কুমার, ইমরান হাশমি, ডায়না পেন্টি, নুশরাত ভারুচা, মহেশ ঠাকুর
- Selfie রিলিজ ডেট – 21 এপ্রিল
এই সপ্তাহে মুক্তি প্রাপ্ত অন্যান্য সিনেমা এবং ওয়েবসিরিজ
- AKA – Netflix
- Workin’ Moms Season 7 – Netflix
- The Light We Carry: Michelle Obama and Oprah Winfrey – Netflix
- Muoi: The Curse Returns – Netflix
- King of Collectibles: The Goldin Touch – Netflix
- Before Life After Death – Netflix
- Peter Pan & Wendy – Disney Plus Hotstar
- Dr. Romantic Season 3 Disney Plus Hotstar
- Vyavastha – Zee5
- Thuramukham – Sony liv
- Midnight in the Switchgrass – Lionsgate Play
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









