108MP ক্যামেরা এবং Dimensity 8050 সহ এল Tecno Camon 20 Premier 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • Tecno Camon 20 সিরিজে চারটি ফোন পেশ করা হয়েছে।
  • এই ফোনগুলিতে ম্যাজিক স্কিন রয়েছে।
  • এই ফোনগুলিতে MediaTek চিপসেট এবং AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

Tecno অফিসিয়ালি Tecno Camon 20 সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে চারটি মডেল Camon 20, Camon 20 Pro, Camon 20 Pro 5G এবং Camon 20 Premier আনা হয়েছে। Camon 20 Premier 5G ফোনটি হল এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন,এই ফোনে 120Hz রিফ্রেশরেট যুক্ত ডিসপ্লে এবং একটি বড় 5000mAh ব্যাটারি রয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ধামাকাদার অফার নিয়ে হাজির Jio, ফ্রিতে পাবেন 1GB পর্যন্ত ডেটা এবং আরও অনেক কিছু, জেনে নিন ডিটেইলস

Tecno Camon 20 Premier 5G ফোনের দাম এবং সেল

Tecno Camon 20 Premier 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Tecno Camon 20 Premier ফোনে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনের রিফ্রেশরেট হল 120Hz।
  • চিপসেট: এই ফোনে পাওয়ার দেওয়ার জন্য MediaTek Dimensity 8050 6nm প্রসেসর রয়েছে যা ARM G77 MC9 GPU সাপোর্ট করে।
  • RAM এবং স্টোরেজ: এই ফোনটিতে 8GB LPDDR4X RAM এবং 512GB স্টোরেজ রয়েছে।
  • OS: Tecno Camon ফোনটি Android 13 বেসড HiOS 13-এ রান করে।
  • রেয়ার ক্যামেরা: Tecno Camon 20 Premier ফোনে ট্রিপল ক্যামেরা সেন্সর রয়েছে, যেখানে 50MP প্রাইমারি RGBW সেন্সর সহ 6P+1G লেন্স, PDAF, f/1.77 অ্যাপারচার, f/2.2 অ্যাপারচার যুক্ত 108MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, PDAF এবং 2MP পোর্ট্রেট সেন্সর রয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: এই ফোনটিতে ভিডিও কলিং এবং সেলফির জন্য একটি 32MP ক্যামেরা রয়েছে।
  • কানেক্টিভিটি: এই ফোনে কানেক্টিভিটি অপশনের মধ্যে 5G SA / NSA, ডুয়াল 4G VoLTE, Wi-Fi802.11ac, ব্লুটুথ 5.2, GPS/ GLONASS, NFC এবং একটি USB Type-C পোর্ট রয়েছে৷
  • ব্যাটারি: এই ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here