32MP সেলফি ক্যামেরাসহ ভারতে লঞ্চ হল OPPO F23 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনটি Qualcomm Snapdragon 695 এ রান করে।
  • এই ফোনে 8GB ইন্টারনাল + 8GB ভার্চুয়াল RAM রয়েছে।
  • মাত্র 18 মিনিটে ফোনটি 0 থেকে 50% পর্যন্ত চার্জ করা যাবে।

OPPO ভারতীয় মার্কেটে তাদের ‘F’ সিরিজ প্রসারিত করে ভারতে একটি নতুন স্মার্টফোন OPPO F23 5G লঞ্চ করেছে। এই OPPO মোবাইলটি স্টাইলিশ লুকের সাথে উন্নত ফিচার এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সাপোর্ট করে। এই পোস্টে আপনাদের Oppo F23 5G ফোনের দাম থেকে শুরু করে এই ফোনের ডিটেইলস সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 12GB RAM সহ চীনে লঞ্চ হল Vivo S17e স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Oppo F23 5G ফোনের দাম

Oppo F23 5G ফোনটি ভারতে সিঙ্গেল মেমোরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB র‍্যামের সঙ্গে 256GB স্টোরেজ রয়েছে, যার দাম 24,999 টাকা। আগামী 18 মে থেকে এই মোবাইল ফোনটি Bold Gold এবং Cool Black কালার অপশনে কেনা যাবে। কোম্পানি ICICI ব্যাঙ্ক, Kotak Mahindra ব্যাঙ্ক, HDFC এবং SBI কার্ডের উপর অতিরিক্ত 10 শতাংশ ডিসকাউন্ট দেবে।

Oppo F23 5G ফোনের ফিচার

  • এই Oppo মোবাইলটি 13 5G ব্যান্ড সাপোর্ট করে। এই ব্যান্ডগুলিতে Jio এবং Airtel-এর 5G নেটওয়ার্ক চালানো যাবে।
  • কোম্পানির মতে মাত্র 5 মিনিট চার্জ করলেই এই ফোনে 6 ঘন্টা কলিং টাইম পাওয়া যাবে।
  • Smart RAM Expansion ফিচারের মাধ্যমে এই ফোনটি 16GB র‌্যাম পারফর্ম করতে পারে।
  • Oppo F23 5G ফোনে 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ইনস্টল করা যাবে।
  • এতে একটি 40X Microlens রয়েছে যা একদম সামনে থেকেও শট ক্যাপচার করতে পারে।
  • এই ফোনটি IP54 সার্টিফাইড যা ফোনটিকে জল এবং ধুলোর হাত থেকে সুরক্ষিত রাখে।

Oppo F23 5G ফোনের স্পেসিফিকেশন

Oppo F23 5G ফোনের ডিসপ্লে

  • 6.72″ FHD+ Screen
  • 120Hz রিফ্রেশরেট

OPPO F23 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশনসহ একটি 6.72-ইঞ্চি FullHD + পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz এ কাজ করে। এই ফোনের ডিসপ্লে 680নিটস ব্রাইটনেস এবং 391ppi-এর মতো ফিচারও সাপোর্ট করে। কোম্পানি এই ফোনটি পান্ডা গ্লাস দ্বারা প্রোটেক্ট করেছে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 68W ফাস্ট চার্জিংসহ 23 মে ভারতে লঞ্চ হবে Motorola Edge 40, জেনে নিন ডিটেইলস

Oppo F23 5G ফোনের প্রসেসর

  • 8GB এক্সটেন্ডেড RAM
  • Qualcomm Snapdragon 695

Oppo F23 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 এ লঞ্চ করা হয়েছে যা ColorOS 13.1 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য এই স্মার্টফোনটিতে একটি Qualcomm Snapdragon 695 octa-core প্রসেসর রয়েছে যা 2.2GHz ক্লক স্পিডে রান করে। এই Oppo ফোনটি 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে, যার সাহায্যে ইন্টারনাল RAM মেমরি প্রসারিত করা যায়। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 619 GPU রয়েছে।

Oppo F23 5G ফোনের ক্যামেরা

  • 32MP ফ্রন্ট ক্যামেরা
  • 64MP রেয়ার ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OPPO F23 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর ব্যাক প্যানেলে F/1.7 অ্যাপারচার যুক্ত একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা F/2.4 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেল মনো লেন্স এবং F/3.3 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সরের সাথে কাজ করে। সেলফি এবং।ভিডিও কলিংয়ের জন্য এই Oppo মোবাইল ফোনটি F/2.4 অ্যাপারচার যুক্ত 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: ভুলবশত ওয়েবসাইটে তালিকাভুক্ত হল Vivo S17e স্মার্টফোনের ডিটেইলস, লঞ্চের আগেই প্রকাশ্যে দাম এবং স্পেসিফিকেশন

Oppo F23 5G ফোনের ব্যাটারি

  • 5,000mAh ব্যাটারি
  • 67W SUPERVOOC চার্জিং

OPPO F23 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে। এর সাথে এই Oppo মোবাইলটিতে 67W ফাস্ট চার্জিং টেকনোলজিও দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ফোনের ব্যাটারি মাত্র 18 মিনিটেই 0 থেকে 50% চার্জ করা যাবে এবং 48 মিনিটে 0 থেকে 100% পর্যন্ত চার্জ হয়ে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here