শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে Realme C53, তার আগেই লিক হল ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন

Highlights

  • আগামী মাসে Realme তাদের C-সিরিজের এই ফোনটি লঞ্চ করতে পারে।
  • এই ফোনে 33W SuperVOOC সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি থাকবে।
  • কোম্পানি গত মাসে টেক মার্কেটে Realme C55 ফোনটি পেশ করেছে।

Realme একটি নতুন C-সিরিজ ফোনে কাজ করছে বলে জানা গেছে। এই নতুন মোবাইলটি Realme C53 নামে পেশ করা যেতে পারে। এই ডিভাইসটি সম্প্রতি মডেল নম্বর RMX3760 সহ ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো বিভিন্ন দেশের সার্টিফিকেশন সাইটগুলিতেও দেখা গেছিল। তাই অনুমান করা হচ্ছে যে ফোনটি শীঘ্রই অফিসিয়ালি লঞ্চ করা যেতে পারে। একটি নতুন রিপোর্টে Appuals ওয়েবসাইট C53 ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক…

আরও পড়ুন: জেনে নিন Google Play Store ID তৈরি করার সহজ পদ্ধতি

Realme C53 রেন্ডার ডিটেইলস

  • রেন্ডার অনুসারে Realme C53 ফোনটি একটি পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে।
  • এই ফোনের সেলফি ক্যামেরার হোলটি স্ক্রিনের উপরের মাঝখানে অবস্থিত হবে।
  • এছাড়াও ডিসপ্লের তিন দিক বেজেল লেস হবে।
  • এই ফোনের ডান প্যানেলে ভলিউম রকার দেওয়া হয়েছে, যার ঠিক নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন থাকবে।
  • Realme C53 ফোনের ব্যাক প্যানেলে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যা উপরের ডানদিকে রাখা হবে।
  • এখানে দুটি বড় রিং রয়েছে এবং সেগুলিতে ক্যামেরা সেন্সর ইনস্টল করা হয়েছে। সেটআপের পাশেই একটি ফ্ল্যাশ লাইট থাকবে।
  • এই ফোনের লোয়ার প্যানেলে USB Type C পোর্ট দেওয়া হয়েছে, যার পাশে স্পিকার গ্রিল থাকবে।

Realme C53 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: Realme C53 ফোনে 6.74-ইঞ্চি IPS LCD প্যানেল, HD+ রেজলিউশন এবং বাটারি-স্মুথ 90Hz রিফ্রেশরেট থাকবে।
  • প্রসেসর, RAM এবং স্টোরেজ: এই ফোনটিতে Unisoc T612 চিপসেট, 6GB LPDDR4x RAM (6GB ভার্চুয়াল RAM) এবং 128 GB UFS 2.2 স্টোরেজ থাকবে।
  • ব্যাটারি: এই ফোনটি একটি 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • ক্যামেরা: এই ফোনে সেলফির জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে এবং এর রেয়ারে ডুয়াল-ক্যামেরা সিস্টেমে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ব্যাক প্যানেলে একটি 0.3-মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স অন্তর্ভুক্ত থাকবে।

Realme C53 স্মার্টফোনের দাম (সম্ভাব্য)

গত মাসে কোম্পানির Realme C55 ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল, যেখানে iPhone 14 Pro এর মতো একটি ‘মিনি ক্যাপসুল’ ছিল। এই ফোনটির প্রারম্ভিক দাম ছিল 10,999 টাকা। অনুমান করা হচ্ছে যে ভারতে Realme C53 ফোনটির দামও এর কাছাকাছি থাকবে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই ফিরছে BGMI, কবে থেকে খেলতে পারবেন এই জনপ্রিয় মোবাইল গেমটি? জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here