লঞ্চের আগেই লিক হল Oppo Reno 9A ফোনের স্পেসিফিকেশন এবং ছবি, জেনে নিন ডিটেইলস

Highlights

  • Oppo Reno 9A জাপানে লঞ্চ হতে পারে।
  • এই ফোনে 8GB ভার্চুয়াল র‌্যামের সাপোর্ট থাকতে পারে।
  • এই ফোনে 4500 mAh ব্যাটারি দেওয়া যেতে পারে।

OPPO তাদের Reno সিরিজটি প্রসারিত করে জাপানের মার্কেটে নতুন Oppo Reno 9A ডিভাইস লঞ্চ করতে পারে। অনুমান করা হচ্ছে যে এটি Oppo Reno 7A ফোনের উত্তরসূরি হিসেবে লঞ্চ হতে পারে। টেক আউটলুকের লেটেস্ট রিপোর্টে এই মোবাইলের কিছু স্পেসিফিকেশন ও ছবি প্রকাশ করা হয়েছে। এই পোস্টে আপনাদের Oppo Reno 9A ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: জেনে নিন WhatsApp এ Voice Status আপলোড করার সহজ পদ্ধতি

Oppo Reno 9A ফোনের ডিজাইন (লিক)

লিক রিপোর্ট অনুযায়ী Oppo Reno 9A ফোনটি একটি কর্নার পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ হবে। এই ফোনের স্ক্রিনের দুপাশে বেজেল লেস রয়েছে। এই ফোনের পেছনের দিকে আয়তক্ষেত্রাকার গ্লসি টপ প্যানেল দেখা যাবে। ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের AI লোগো থেকে স্পষ্ট যে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট সহ লঞ্চ হবে। ফোনের ডান প্যানেলে ভলিউম রকার এবং বাম প্যানেলে পাওয়ার বাটন থাকবে।

OPPO Reno 9A ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: এই ডিভাইসটিতে একটি 6.4-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। যার মধ্যে FHD+ রেজুলেশন এবং 90Hz রিফ্রেশরেট থাকবে। এই ফোনের ডিসপ্লে কর্নার পাঞ্চ হোল ডিজাইন যুক্ত হবে।
  • সিকিউরিটি: সিকিউরিটির জন্য কোম্পানি এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতে পারে। এছাড়াও এই ফোনে IPX8 বা IP6X রেটিংও থাকবে। যা ফোনটিকে জল এবং ধুলোবালি থেকে রক্ষা করবে।
  • প্রসেসর: Oppo Reno 9A ফোনে Snapdragon 695 প্রসেসর থাকবে যাবে বলে অনুমান করা হচ্ছে।
  • স্টোরেজ: এই ডিভাইসে 8GB RAM + 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
  • ব্যাটারি: এই মোবাইলটিতে একটি 4500mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এই ফোনে ব্যাটারির জন্য Quick Charge 2.0 সাপোর্টও পাওয়া যাবে।
  • ক্যামেরা: এই Reno 9A ফোনে 48-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স থাকবে।
  • OS: এই ডিভাইসটি লেটেস্ট Android 13 বেসড ColorOS 13-এ রান করবে।
  • অন্যান্য ফিচার: অন্যান্য ফিচারের মধ্যে এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট, ডুয়াল সিম সাপোর্ট, Wi-Fi, ব্লুটুথ, 3.5 mm হেডফোনের মতো ফিচারগুলি পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here