খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে Realme C51, বিআইএস ছাড়াও বিভিন্ন সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

Highlights

  • এনবিটিসি সার্টিফিকেশনে দেখা গেছে রিয়েলমি সি51 এর নাম।
  • এই ফোনটি RMX3830 মডেল নাম্বারের সঙ্গে স্পট করা হয়েছে।
  • বিআইএস সার্টিফিকেশনেও দেখা গেছে Realme C51

মালয়েশিয়াতে Realme C53 লঞ্চের পর এবার কোম্পানি তাদের ‘সি’ সিরিজের আরেকটি নতুন ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। বিভিন্ন লিক এবং রিপোর্ট অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে খুব শীঘ্রই মার্কেটে Realme C51 ফোনটি পেশ করা হতে পারে। অফিসিয়াল ঘোষণার আগেই এই ফোনটি NBTC, EEC, BIS এবং অন্যান্য সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আরও পড়ুন: লিক হল OnePlus Nord 3 ফোনের অফিসিয়াল ইমেজ, লঞ্চের আগেই প্রকাশিত ডিজাইন এবং লুক

কয়েকটি সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Realme C51

  • Realme C51 ফোনটি NBTC, BIS, EEC, TKDN এবং TUV Rheinland সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
  • সবকটি সাইতেই ফোনটির মডেল নাম্বার RMX3830 বলা হয়েছে।
  • এর মধ্যে কোন সার্টিফিকেশন সাইটেই ফোনটির হার্ডওয়্যার সম্পর্কে কিছু বলা হ্যনু।
  • আমরা আশা করছি এই ফোনটি বাজেট সেগমেন্টে পেশ করা হবে।
  • BIS সার্টিফিকেশন অনুযায়ী Realme C51 ফোনটি ভারতেও লঞ্চ করা হবে।

Realme C53 এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত Realme C51 ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। এই পোস্টে কোম্পানির এই সিরিজেরই Realme C53 এর স্পেসিফিকেশন জানানো হল। আরও পড়ুন: জেনে নিন Enhanced intelligent সার্ভিস Disable করার পদ্ধতি

  • ডিসপ্লে: Realme C53 ফোনটিতে 6.74-ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর: এই ফোনে অক্টাকোর প্রসেসর এবং মালি-জি57 জিপিইউ যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআইতে কাজ করে।
  • RAM এবং স্টোরেজ: এই Realme ফোনে 6GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: কানেক্টিভিটি অপশন হিসাবে এই ফোনে 4জি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।
  • ক্যামেরা: Realme C53 এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি 5P লেন্স এবং এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here