শাওমি এই মাসে তাদের সাব ব্র্যান্ড রেডমির মধ্যে নতুন স্মার্টফোন রেডমি নোট 7 চীনে লঞ্চ করেছিল। তীব্র সমালোচিত এই ফোনটির ব্যাপারে কোম্পানি বলেছে এই ফোনটির প্রথম সেলে মাত্র 8 মিনিট 36 সেকেন্ডে 7 লক্ষ রেডমি নোট 7 ফোন বিক্রি হয়েছে। এবার এই ডিভাইসটি ভারতে লঞ্চ হতে চলেছে।
12 জিবি র্যামের সঙ্গে পেশ করা হল ভিভোর অ্যাপেক্স 2019, ফোনটি সম্পূর্ণ বাটন ও হোল লেস
শাওমি ইন্ডিয়ার এমডি ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন একটি টুইট করেন, যেখানে তিনি একটি ডিভাইসের জন্য সিইও লি জুনের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। এই ডিভাইসটি হুবহু রেডমি নোট 7 এর মতো দেখতে। এই টুইটে ফোটোর সঙ্গে মনু কুমার জৈন লেখেন 48 এমপি আসতে চলেছে, যার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে রেডমি নোট 7 ভারতে আনার জন্য শাওমি প্রস্তুত। এর আগের কিছু রিপোর্ট অনুযায়ী রেডমি নোট 7 এর সঙ্গে রেডমি গো ও রেডমি নোট 7 প্রো লঞ্চ করা হতে পারে।
রেডমি নোট 7 শাওমি রেডমি নোট সিরিজের প্রথম এমন ফোন যা 48 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ফোনটি 6 জিবি র্যাম সাপোর্ট করে।
সোনী এক্সপেরিয়া এক্সজেড4 এর ইমেজ হল লিক, এতে থাকছে বড় এবং দুর্দান্ত ডিসপ্লে
রেডমি নোট 7 প্রো সম্পর্কেও বলা হচ্ছে এই ফোনটিও 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ করা হতে পারে এবং এই ফোনের এই ক্যামেরা সোনী আইএমএক্স586 সেন্সরযুক্ত। লিক অনুযায়ী রেডমি নোট 7 প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 চিপসেটে রান করতে পারে। প্রসঙ্গত এই স্পেসিফিকেশন সত্যি হলে রেডমি নোট 7 প্রো স্ন্যাপড্রাগন 675 চিপসেটে রান করা প্রথম ফোন হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










