বড় ধাক্কা খেল Realme, এই দেশে বন্ধ হল মোবাইল ফোন, ব্যান করল সরকার

চাইনিজ মোবাইল কোম্পানি Realme এর জন্য একটি খারাপ খবর সামনে এসেছে। কোম্পানি পশ্চিমী দেশগুলিতে বড় ধাক্কা খেয়েছে এবং এবার জার্মানিতে রিয়েলমি ফোনের ব্যাবসা পুরোপুরি বন্ধ করা হতে পারে। এই গোটা ঘটনার সূত্রপাত Nokia এর পেটেন্ট সংক্রান্ত বিবাদ থেকে এবং এই ঘটনার জেরে ইতিমধ্যে OPPO ও OnePlus কোম্পানিকে জার্মানিতে ব্যান করা হয়েছে। সম্পূর্ণ ঘটনা সম্পর্কে বিস্তারিত এবং কেন চাইনিজ ব্র্যান্ডগুলিকে ব্যান করা হচ্ছে সেই বিষয়ে এই পোস্টে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: জেনে নিন অ্যান্ড্রয়েড ফোনে Screen Record করার সহজ পদ্ধতি

জার্মানিতে আর সেল হবে না রিয়েলমি প্রোডাক্ট

Realme ব্র্যান্ডকে জার্মানিতে ব্যান করা হচ্ছে এবং এই ঘটনার সূত্রপাত ফিনল্যান্ডের কোম্পানি Nokia এর জারি করা অভিযোগের পর। রিপোর্ট অনুযায়ী স্বয়ং রিয়েলমি ব্র্যান্ডের রিপ্রেজেন্টেটিভ জার্মানিতে তাদের ব্যাবসা গতানর কথা জানিয়েছেন। কোম্পানির পক্ষ থেকে সবার আগে স্মার্টফোন এবং অন্যান্য প্রোডাক্টের সেল বন্ধ করা হবে। আপাতত প্রোডাক্টের সেল বন্ধ হলেও জার্মান ইউজারদের সার্ভিস এবং সফটওয়্যার সাপোর্ট দেওয়া বন্ধ করা হবে না।

কি এই নোকিয়ার পেটেন্ট সংক্রান্ত বিবাদ?

নোকিয়া BBK Electronics এর অধীনস্থ ওপ্পো, ওয়ানপ্লাস এবং রিয়েলমির নামে অভিযোগ দায়ের করেছিল এই কোম্পানিগুলি যে 5জি টেকনোলজি ব্যাবহার করছে তার পেটেন্ট শুধুমাত্র নোকিয়ার কাছেই আছে। নোকিয়ার মালিক কোম্পানি HMD Global জানিয়েছিল চাইনিজ ব্র্যান্ডগুলি কোন লাইসেন্স ছাড়াই Nokia 5G technology ব্যাবহার করে চলেছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল OPPO A78 4G ফোনের রেন্ডার ইমেজ এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

BBK এর ওপর নোকিয়া বেশ কয়েকটি পেটেন্ট লঙ্ঘন করার কেস দায়ের করেছিল। চাইনিজ ব্র্যান্ডগুলির নামে ডিজাইনে পেটেন্ট ছাড়া (SEPs) এবং UI/UX এর মতো নন-এসইপি সিকিউরিটি ফিচার ব্যাবহার করার বিরুদ্ধে অভিযোগ করা হয়। ব্র্যান্ড আগে সার্ভিস করার লাইসেন্স নিয়েছিল, তবে সেটি এক্সপায়ার হয়ে গেলেও আর রিনিউ ক্রায়নি। ইউরোপীয় সরকার এর আগে ওয়ানপ্লাস ও ওপ্পোর ওপরে পদক্ষেপ নিয়েছে এবং এবার রিয়েলমিও চাপের মুখে পড়তে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here