NBTC-তে তালিকাভুক্ত Vivo Y27 5G এবং 4G ডিভাইস, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • এই ডিভাইসটি এই মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে৷
  • Vivo Y27 4G ফোনে Helio G85 প্রসেসর থাকতে পারে।
  • এই ডিভাইসটিতে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

মোবাইল নির্মাতা Vivo শীঘ্রই Vivo Y27 4G এবং Vivo Y27 5G ডিভাইস দুটি লঞ্চ করতে পারে। এই দুটি স্মার্টফোন মিড-রেঞ্জ সেগমেন্টে মার্কেটে লঞ্চ হতে পারে। বর্তমানে এই দুটি মোবাইলই NBTC সার্টিফিকেশনে দেখা গেছে। যার ফলে অনুমান করা হচ্ছে যে ফোনটি শীঘ্রই লঞ্চ হবে। এই পোস্টে আপনাদের এই ফোনের সার্টিফিকেশন এবং লিক স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: জেনে নিন Instagram Reels-এ মিউজিক যোগ করার পদ্ধতি

NBTC-তে তালিকাভুক্ত Vivo Y27 4G এবং Vivo Y27 5G

  • NBTC সার্টিফিকেশন অনুযায়ী Y27 সিরিজের 4G ভার্সন মডেল নম্বর V2249 সহ দেখা গেছে।
  • অন্যদিকে 5G ভেরিয়েন্ট মডেল নম্বর V2302 সহ 5G তালিকাভুক্ত হয়েছে।
  • মডেল নম্বর এবং নাম ছাড়া, ডিভাইসটির অন্য কোনো স্পেসিফিকেশন স্পষ্ট নয়।
  • অনুমান করা হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ ডিভাইসটি লঞ্চ হতে পারে।

Vivo Y27 4G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: এই ডিভাইসে 6.64 ইঞ্চি IPS LCD FHD + ডিসপ্লে থাকতে পারে। যা 600 নিটস পিক ব্রাইটনেস এবং হাই রেজলিউশন সাপোর্ট করবে।
  • প্রসেসর: প্রসেসিং এর জন্য এই ফোনে Helio G85 প্রসেসর থাকতে পারে।
  • স্টোরেজ: এই ডিভাইসটি 6GB RAM + 128GB স্টোরেজ সহ লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। RAM বাড়ানোর জন্য ইউজাররা এই ফোনে Expendable RAM ফিচারও পেতে পারেন।
  • ক্যামেরা: এই স্মার্টফোনটিতে ডুয়েল ররয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা লেন্স দেওয়া যেতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
  • ব্যাটারি: এই ডিভাইসটিতে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। তবে এই ফোনে কত mAh ব্যাটারি থাকবে সেই তথ্য এখনও পাওয়া যায়নি।
  • অন্যান্য: এই ডিভাইসে IP54 রেটিং, ওয়াইফাই, ব্লুটুথ, ডুয়াল সিম সাপোর্ট দেওয়া হবে।
  • OS: এই মোবাইলটি Android 13 বেসড Funtouch OS 13-এ রান করতে পারে।

এই ফোনের 5G ভেরিয়েন্টটির স্পেসিফিকেশনও উপরে উল্লিখিত 4G মডেলের মতোই হবে। তবে 5G এর কারণে এই ডিভাইসে একটি ভিন্ন প্রসেসর থাকবে বলে অনুমান করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here