লঞ্চ হল Samsung Galaxy S21 FE এর নতুন ভার্সন, রয়েছে Snapdragon 888 প্রসেসর

Highlights

  • Samsung Galaxy S21 FE 5G ফোনটির স্ন্যাপড্রাগন এডিশন পেশ করা হয়েছে।
  • এতে 8GB RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • এই ফোনটি 25 ওয়াট ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

স্যামসাং ভারতে তাদের S21 সিরিজের ফ্যান এডিশন ফোন Samsung Galaxy S21 FE 5G নতুন প্রসেসর সহ পেশ করেছে। এতে Snapdragon 888 প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি আগে এই ফোনে শুধুমাত্র Exynos 2100 চিপসেট পাওয়া যেত। এই ফোনটি প্রথম 2022 সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল এবং এখন আবার ফোনটির এই নতুন ভার্সন পেশ করা হল। প্রসেসর ছাড়া এই ফোনের সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন আগের মতোই রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন। আরও পড়ুন: ভারতের মার্কেটে 6টি নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করেছে Endefo, জেনে নিন দাম এবং ফিচার

Samsung Galaxy S21 FE এর দাম এবং সেল

  • এই নতুন স্যামসাং স্ন্যাপড্রাগন এডিশন ফোনটির দাম রাখা হয়েছে 49,999 টাকা।
  • এই ফোনটি অলিভ, গ্রাফাইট, ল্যাভেন্ডার এবং নতুন নেভি ব্লু কালারে বাজারে পেশ করা হয়েছে।
  • ফোনটি কেনার সময় এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যাবহার করে পেমেন্ট করলে লঞ্চ অফারের আওতায় 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদেরও 10 শতাংশ ছাড় দিচ্ছে।
  • ফোনটি স্যামসাঙের ওয়েবসাইটের পাশাপাশি অন্যান্য রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

Samsung Galaxy S21 FE এর ফিচার

  • ডিসপ্লে: এই Samsung ফোনটিতে 6.4-ইঞ্চি Full HD + ডায়নামিক AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি 120Hz রিফ্রেশরেট এবং 2340 x 1080 পিক্সেল হাই রেজলিউশন সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে কোয়ালকম Snapdragon 888 রয়েছে এবং হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Adreno 660 GPU যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ডিভাইসটি 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ মার্কেটে এসেছে।
  • ব্যাটারি: এই ফোনে 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এটি 15W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।
  • ক্যামেরা: এই ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই সেটআপে 12 মেগাপিক্সেলের প্রাইমারি, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • অন্যান্য: এই ডিভাইসে ডুয়াল সিম 5G, 4G, ব্লুটুথ NFC এর মতো ফিচারগুলি রয়েছে ৷ এছাড়া এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার এবং জল ও ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে।
  • OS: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং One UI 5.1 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here