স‍্যামসাং ভারতে লঞ্চ করলো Samsung Galaxy S21 FE স্মার্টফোন, জেনে নিন এই অসাধারণ স্মার্টফোনে‌র সম্পূর্ণ তথ্য

Samsung কোম্পানি গ্রাহকদের Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র জন্য দীর্ঘদিন অপেক্ষা করিয়েছে। প্রায় 6 মাস আগে থেকেই এই ফোনের খবর টেক জগতের শিরোনামে ছেয়ে আছে। এর মাঝেই বহু সময় শোনা গেছে যে স‍্যামসাং এই স্মার্টফোনটি‌কে ক‍্যান্সেল করে দিচ্ছে, আবার বহু সময় শোনা গেছে যে কোম্পানি এই ফোনটিকে অবশ্যই লঞ্চ করবে। বহু লিক এবং গুজবের পরে স‍্যামসাং নিজের ভারতীয় ফ‍্যানদের উপহার দিয়ে Galaxy S21 FE অর্থাৎ Samsung Galaxy S21 Fan Edition স্মার্টফোনটি‌কে ভারতে লঞ্চ করে দিয়েছে।

Samsung Galaxy S21 FE এর ডিসপ্লে

স‍্যামসাং গ‍্যালাক্সি এস21 এফ‌ই স্মার্টফোনটিকে কোম্পানি 6.4-ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লে‌তে লঞ্চ করেছে। এই ডায়নামিক অ্যামোলেড 2কে ডিসপ্লে‌টি 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষা‌র জন্য কর্নিং গোরিলা গ্লাসের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে। Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র স্ক্রিনটি পাঞ্চ-হোল ডিজাইনে তৈরি এবং সেল্ফি ক‍্যামেরাটি বডি এজের থেকে একটু দূরে অবস্থিত। এই ফোনটি ইন-,ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সাপোর্ট করে।

Samsung Galaxy S21 FE এর প্রসেসিং

Samsung Galaxy S21 Fan Edition স্মার্টফোনটি সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েড 12 ওএসে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি ওয়ান‌ইউআই 4.0 এর সাথে মিলে কাজ করে। প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসর সহ এই স্মার্টফোনে স‍্যামসাং এর 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এক্সোনাস 2100 চিপসেট দেওয়া হয়েছে। ভারতীয় মার্কেটে এই মোবাইল ফোনটিকে 8 জিবি র‍্যাম সহ 256 জিবির ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে।

Samsung Galaxy S21 FE এর ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এস21 ফ‍্যান এডিশন স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ দুইটি 12 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর মধ্যে একটি 12 এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং দ্বিতীয় 12 এমপি সেন্সরটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর সাথেই রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই স্মার্টফোনটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Samsung Galaxy S21 FE ব‍্যাটারি এবং সেন্সর

স‍্যামসাং গ‍্যালাক্সি এস21 এফ‌ই স্মার্টফোনে পাওয়া‌র ব‍্যাক‌আপের জন্য 4,500 এম‌এএইচের ব‍্যাটারি দেও‌য়া হয়েছে এবং এই স্মার্টফোনটি 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি এই ফোনে 15 ওয়াটের ওয়ারলেস চার্জিং এবং রিভার্স ওয়ারলেস চার্জিং টেকনোলজি‌ও দিয়েছে। স‍্যামসাং এর এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে, এই ফোনে 5জি সহ 4জি ‌ও ব‍্যবহার করা যাবে। আবার বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই স‍্যামসাং এর এই মোবাইল‌টি 3.5 মিমি জ‍্যাক এবং এন‌এফসি‌র মতো ফিচার‌ও সাপোর্ট করে।

Samsung Galaxy S21 FE এর প্রাইস

সর্বপ্রথম স‍্যামসাং গ‍্যালাক্সি এস21 ফ‍্যান এডিশন স্মার্টফোনে‌র দাম এবং সেলের কথা বলা হলে ভারতে এই মোবাইল ফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টটিকে 49,999 টাকায় এবং 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্টটিকে 53,999 টাকা দামে বাজারে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি আগামীকাল থেকেই রিটেইল স্টোর সহ আমাজনে সেলের জন্য উপলব্ধ হয়ে যাবে। কানাঘুষো শোনা যাচ্ছে যে এইচডিএফসি ব‍্যাঙ্কের কার্ডে কোম্পানি 5,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here