লিক হল Samsung Galaxy Z Flip 5 এবং Z Fold 5 ফোনের আন্তর্জাতিক দাম, জেনে নিন ডিটেইলস

Highlights

  • আনপ্যাকড ইভেন্টটি 26 জুলাই অনুষ্ঠিত হবে।
  • এর মধ্যে 2টি ফোল্ডিং ফোন লঞ্চ হতে পারে।
  • এই ফোনগুলির ইউরোপীয় দাম প্রকাশিত হয়েছে।

26 জুলাই Samsung এর আসন্ন আনপ্যাকড ইভেন্ট ঠিক করা হয়েছে। এই ইভেন্টে Samsung এর 2 টি ফোল্ডিং ফোন Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 মার্কেটে লঞ্চ হতে পারে। লঞ্চের আগেই ডিভাইসটির একাধিক স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। বর্তমানে এই দুটি ফোনের ইউরোপীয় দাম সামনে এসেছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল ট্রান্সপারেন্ট বডি সহ Nothing Phone (2), অসাধারণ লুকের সঙ্গে এতে আছে শক্তিশালী স্পেসিফিকেশন

Galaxy Z Flip 5 এবং Z Fold 5 ফোনের দাম (লিক)

Dealabs Samsung এর ফোল্ডেবল ফোন দুটির ইউরোপীয় দাম লিক করেছে।

Samsung Galaxy Z Flip 5 ফোনের দাম

  • Samsung এর Flip 5 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে।
  • এই ফোনের 256GB স্টোরেজ অপশনটি €1,199 অর্থাৎ প্রায় 1,08,990 টাকা দামে লঞ্চ হতে পারে।
  • 512GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টেরটি €1,339 অর্থাৎ প্রায় 1,21,699 টাকা দামে লঞ্চ হতে পারে।

Samsung Galaxy Z Fold 5 ফোনের দাম

  • Z Fold 5 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে।
  • এই ফোনের 256GB স্টোরেজ ভেরিয়েন্টটি €1,899 অর্থাৎ প্রায় 1,72,507 টাকা দামে লঞ্চ হতে পারে।
  • এই ডিভাইসটির 512GB ইন্টারনাল স্টোরেজ অপশনটি €2,039 অর্থাৎ প্রায় 1,85,098 টাকা দামে লঞ্চ হতে পারে।
  • এই ডিভাইসের 1TB অর্থাৎ সবচেয়ে বড় ভেরিয়েন্টটি €2279 অর্থাৎ প্রায় 2,07,108 টাকা দামে লঞ্চ হতে পারে।

Samsung ফোল্ড ফোন লঞ্চের টাইমলাইন

Samsung 26 জুলাই আনপ্যাকড ইভেন্টে ফোল্ডেবল ফোনটি লঞ্চ করবে। এই ফোনের টিজার ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এই ইভেন্টে Galaxy Z Fold 5, Galaxy Z Flip 5, Galaxy Tab S9 Ultra, Galaxy Watch 6 Classic, Galaxy Watch 6 এবং Galaxy Buds 3-এর মতো অনেক প্রোডাক্ট লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: অনলাইনে ‘সিঙ্গারা’ অর্ডার করে 1.4 লাখ টাকা খোয়ালেন এক ডাক্তার! জেনে নিন পুরো ঘটনা

Samsung Galaxy Z Fold 5 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: এই ফোনটিতে একটি 7.6-ইঞ্চি ডায়নামিক AMOLED ডিসপ্লে থাকতে পারে, যেখানে 2,176 x 1,812 পিক্সেল রেজলিউশন এবং একটি 120Hz রিফ্রেশরেট থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর সাথে একটি 6.2-ইঞ্চি কভার ডিসপ্লে পাওয়া যাবে, যা 120Hz রিফ্রেশরেট এবং 2,316 x 904 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করবে।
  • প্রসেসর: এই ডিভাইসটি Snapdragon 8 Gen 2 চিপসেটের সঙ্গে লঞ্চ হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB RAM + 1TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট দেখা যাবে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যেখানে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স থাকতে পারে। এছাড়াও একটি 5-মেগাপিক্সেল আন্ডার-ডিসপ্লে ক্যামেরা পাওয়া যাবে এবং একটি 10-মেগাপিক্সেল সেকেন্ডারি প্যানেলে পাওয়া যাবে।
  • কানেক্টিভিটি: বেসিক কানেক্টিভিটির ক্ষেত্রে এই ডিভাইসটি NFC, Wi-Fi 6E, Bluetooth 5.2, USB-C 3.2 পোর্ট, NanoSIM এবং eSIM সাপোর্ট সহ লঞ্চ হতে পারে।

Samsung Galaxy Z Flip 5 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: এই ফোনে একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এতে 120Hz রিফ্রেশরেট এবং ফুল HD+ রেজলিউশন থাকবে বলে অনুমান করা হচ্ছে। ডিসপ্লেতে পাঞ্চ হোল কাটআউট ডিজাইন দেওয়া যেতে পারে। এই ফোনটির কভার ডিসপ্লে 3.4 ইঞ্চি হতে পারে যা 60Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
  • প্রসেসর: এই মোবাইলে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর পাওয়া যাবে। যা 3.36GHz ক্লক স্পিডে রান করবে।
  • স্টোরেজ: এই ফোনটি 8GB RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ হতে পারে।
  • ব্যাটারি: এই ফোনে একটি 3700mAh ব্যাটারি থাকবে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দেওয়া যেতে পারে।
  • ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ফোনে একটি 12-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স এবং একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স থাকবে বলে অনুমান করা হচ্ছে। সেলফির জন্য এই ফোনে 12MP ক্যামেরাও দেওয়া যেতে পারে।
  • OS: এই দুটি মোবাইলই Android 13 বেসড One UI 5.1-এ রান করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here