শীঘ্রই লঞ্চ হবে Moto G14 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • আগামী 1লা আগস্ট Moto G14 ফোনটি হবে।
  • এই ফোনে Unisoc T616 প্রসেসর পাওয়া যাবে।
  • কোম্পানি এই ফোনটিকে IP52 সার্টিফাইড রেখেছে।

Motorola তাদের লো বাজেট ডিভাইস Moto G14 লঞ্চের তারিখ প্রকাশ করেছে। এই নতুন ফোনটি আগামী 1 আগস্ট ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। কোম্পানি ফোনটির লঞ্চের তারিখ ই-কমার্স প্ল্যাটফর্মটি Flipkart-এর মাধ্যমে শেয়ার করেছে। যেখানে এই স্মার্টফোনের প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের স্পেসিফিকেশন এবং অন্যান্য ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 26 জুলাই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold 5 এবং Flip 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Moto G14 লঞ্চের তারিখ

Motorola-এর নতুন ডিভাইসটি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ তালিকাভুক্ত হয়েছে। এই ফোনটির 1 আগস্ট লঞ্চ হবে। সেইদিন দুপুর 12টা থেকে ফোনটি প্রি-বুকিংয়ের জন্য পাওয়া যাবে। ডিভাইসটির টিজার অনুযায়ী এটি প্রিমিয়াম এবং কালারফুল ডিজাইন সহ লঞ্চ হবে। এই ফোনে ডুয়ালটোন ফিনিশ কালার দেখা যাবে।

Moto G14 ফোনের ডিজাইন

এই ডিভাইসটি একটি ফ্ল্যাট প্যানেলের উপর বেস করে তৈরি। যার মধ্যে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়ালটোন ফিনিশের সঙ্গে নীল ও কালো কম্বিনেশন দেওয়া হয়েছে। ব্যাকে একটি ক্যামেরা মডিউল রয়েছে যেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে এবং মাঝখানে Motorola কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। আরও পড়ুন: আজকে ভারতের সোনার দাম (24শে জুলাই, 2023)

Moto G14 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে একটি 6.5 ইঞ্চি LCD FHD Plus ডিসপ্লে রয়েছে।
  • প্রসেসর: আরও ভালো পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি Unisoc T616 প্রসেসর থাকবে।
  • স্টোরেজ: এই ডিভাইসে 4GB RAM + 128GB স্টোরেজ থাকবে। স্টোরেজ বাড়ানোর জন্য এই ফোনে একটি মাইক্রো এসডি কার্ড স্লট পাওয়া যাবে, যা 1TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করবে।
  • ক্যামেরা: এই ডিভাইসটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স পাওয়া যাবে। ম্যাক্রোভিশন, নাইট ভিশনের মতো অনেক ফিচার এই ক্যামেরায় পাওয়া যাবে।
  • সিকিউরিটি: এই ফোনটি IP52 সার্টিফাইড হওয়ায় জল এবং ধুলোবালির থেকে সুরক্ষিত থাকবে।
  • ব্যাটারি: এই স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি অনুযায়ী এই ব্যাটারির সাহায্যে ইউজাররা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাবেন।
  • অডিও: আরও ভালো অডিওর জন্য এই ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার এবং Dolby Atmos টেকনোলজি থাকবে।
  • OS: এই মোবাইলটি লেটেস্ট Android 13-এ রান করবে যা পরবর্তী সময়ে Android 14 এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here