26 জুলাই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold 5 এবং Flip 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Samsung Foldable Phone এর নতুন জেনারেশন মার্কেটে আসার জন্য প্রস্তুত। কোম্পানির নতুন ফোল্ডিং মোবাইল ফোন Samsung Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 আগামী 26 জুলাই লঞ্চ হবে। Galaxy Z সিরিজের নতুন স্মার্টফোনগুলি আরও আকর্ষণীয় এবং এডভান্স হবে। এই পোস্টে আপনাদের এই দুটি ফোল্ডেবল ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: আজকে ভারতের সোনার দাম (24শে জুলাই, 2023)

Samsung Fold লঞ্চ ইভেন্ট

নতুন Samsung ‘Unpacked Event ‘ 26 জুলাই অনুষ্ঠিত হতে চলেছে। এটি কোম্পানির 27 তম Samsung Unpacked ইভেন্ট, যা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে। এই লঞ্চ ইভেন্টটি 26 জুলাই ভারতীয় সময় বিকেল 4.30 টায় শুরু হবে যা কোম্পানির সব সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের পাশাপাশি ইউটিউব চ্যানেলে লাইভ দেখা যাবে। Samsung এই ইভেন্টটি ‘Join the Flip Side’ ট্যাগলাইন দিয়ে প্রচার করছে যেখানে Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 ফোন দুটি লঞ্চ করা হবে।

Samsung Galaxy Z Fold 5 এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.2″ + 7.6″ স্ক্রিন
  • Snapdragon 8 Gen 2
  • 50MP ট্রিপল ক্যামেরা
  • 25W 4,700mAh ব্যাটারি

প্রাইমারি স্ক্রিন: লিক রিপোর্ট অনুযায়ী, এই মোবাইল ফোনে 7.6 ইঞ্চি ফোল্ডেবল স্ক্রিন দেওয়া যেতে পারে। এটি ফোনের ইন্টারনাল ডিসপ্লে হবে যা ফোনটি খোলার পরে দেখা যাবে। এই ফোনের স্ক্রিনে AMOLED প্যানেলে ব্যবহার করা যেতে পারে।

সেকেন্ডারি স্ক্রিন: এই ফোনে একটি 6.2-ইঞ্চি সেকেন্ডারি স্ক্রিন দেওয়া যেতে পারে। এই ডিসপ্লেটি তখন সামনে আসবে যখন ফোনটিকে ডায়েরির মতো ফোল্ড করা হবে।এতেও AMOLED প্যানেল দেখা যেতে পারে।

প্রসেসর: Samsung Galaxy Z Fold5 ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 octa-core প্রসেসরে লঞ্চ করা যেতে পারে যা 4-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং 3.2GHz ক্লক স্পিডে রান করবে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 740 GPU দেখা যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেখা যাবে। ফ্রন্ট প্যানেলে 12-মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া যেতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy Z Fold 5 স্মার্টফোনে 4,700mAh এর একটি বড় ব্যাটারি দেওয়া যেতে পারে। এই ফোনে 25W ফাস্ট চার্জিং টেকনোলজি এবং ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সাপোর্টও থাকতে পারে।

Samsung Galaxy Z Flip 5 এর স্পেসিফিকেশন (লিক)

  • 3.4″ + 6.2″ স্ক্রিন
  • Snapdragon 8 Gen 2
  • 12MP ডুয়াল ক্যামেরা
  • 27W 3,700mAh ব্যাটারি

স্ক্রিন: লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে একটি 6.2-ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে থাকবে যা ফোনের ভিতরে দেওয়া হবে। ফোনটি ফোল্ড করার পরে, বাইরের দিকে যে স্ক্রিনের সাইজ 3.4 ইঞ্চি হতে পারে। এটিকে কভার ডিসপ্লেও বলা যেতে পারে।

প্রসেসর: প্রসেসিং এর জন্য, এই Samsung ফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট দেওয়া যেতে পারে, যা 3.2 গিগাহার্টজ ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসরে রান করবে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 730 GPU দেওয়ার কথা বলা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত 12 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/2.2 অ্যাপারচার যুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটি F/2.4 অ্যাপারচার যুক্ত 10-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Z Flip 5 ফোনে 3,700mAh ব্যাটারি দেখা যেতে পারে। লিক রিপোর্ট অনুসারে এই ফোনটি 27W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং-এর মতো ফিচার গুলিও সাপোর্ট করবে।

Samsung Foldable ফোনের দাম

Samsung Foldable ফোন হল কোম্পানির ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, যার দাম কোম্পানির অন্যান্য ফোনের তুলনায় বেশি থাকে। অনুমান করা হচ্ছে যে Flip5 এবং Fold5 ফোন দুটির দাম আগের মডেলের তুলনায় বেশি হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy Z Flip5 ফোনটি আনুমানিক 95 হাজার টাকা দামে লঞ্চ হতে পারে, অন্যদিকে Samsung Galaxy Z Fold5 ফোনটি আনুমানিক 1,45,000 টাকা দামে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Jio Phone 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here