Highlights
- এই ফোনটি 1 অগাস্ট ভারতের মার্কেটে লঞ্চ হবে।
- লঞ্চের আগেই ফোনটির লিক রিপোর্ট প্রকাশিত হয়েছে।
- লিক হওয়া দামটি ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে।
Motorola তাদের নতুন ফোন Moto G14 লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। এই ডিভাইসটি 1 আগস্ট ভারতের মার্কেটে লঞ্চ হতে চলেছে। কোম্পানি Moto G14 ফোনটির স্পেসিফিকেশন ইতিমধ্যেই Flipkart টিজারের মাধ্যমে প্রকাশ করেছে। এবার লঞ্চের আগেই এই ফোনটির দাম প্রকাশ করা হয়েছে।
Moto G14 ফোনের দাম (লিক)
- মটোরোলার নতুন ডিভাইসটি সম্পর্কে টিপস্টার যোগেশ ব্রার একাধিক তথ্য শেয়ার করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
- Moto G14 ফোনটি মার্কেটে 10,000 টাকা বা 11,000 টাকা দামের পাওয়া যাবে।
- এটি এই ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে।
- এর সঙ্গে ব্রার ফোনটির সমস্ত স্পেসিফিকেশনও শেয়ার করেছেন।
Moto G14 ফোনের লঞ্চের তারিখ
Motorola-এর নতুন ডিভাইসটি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ তালিকাভুক্ত হয়েছে। এই ফোনটি 1 অগাস্ট লঞ্চ হবে। সেই দিনই দুপুর 12টা থেকে এই ফোনটি প্রি-বুকিংয়ের জন্য পাওয়া যাবে।
Moto G14 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Moto G14 ফোনটি 6.5 ইঞ্চি LCD FHD Plus ডিসপ্লে সহ লঞ্চ হবে।
- প্রসেসর: এই ফোনে Unisoc T616 প্রসেসর ইনস্টল করা হবে।
- স্টোরেজ: এই ফোনে 4GB RAM + 128GB স্টোরেজ থাকবে। স্টোরেজ বাড়ানোর জন্য একটি মাইক্রো এসডি কার্ড স্লটও পাওয়া যাবে, যার সাহায্যে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
- ক্যামেরা: এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং 2 ম্যাগপিক্সেল অন্য লেন্স থাকবে। এই ক্যামেরায় ম্যাক্রোভিশন, নাইট ভিশনের মতো ফিচার পাওয়া যাবে।
- ব্যাটারি: এই স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি থাকবে যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- অডিও: এই ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার এবং Dolby Atmos টেকনোলজির সাপোর্ট থাকবে।
- OS: এই মোবাইলটি লেটেস্ট Android 13-এ রান করে যা পরবর্তী সময়ে Android 14 এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে।
- সিকিউরিটি: সিকিউরিটির জন্য এই ফোনটি IP52 রেটিং সাপোর্ট সহ লঞ্চ হবে, যা ফোনটিকে জল ও ধুলাবালির থেকে সুরক্ষিত রাখবে৷
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











