Highlights
- আমাজন ওয়েবসাইটে দেখা গেছে Edge 40 Neo ফোনটি।
- আগামী 15 সেপ্টেম্বর এই ফোনটি গ্লোবালি পেশ করা হতে পারে।
- এই ফোনে 12GB RAM এবং 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
মোটোরলা বর্তমানে তাদের Motorola Edge 40 Neo ফোনে কাজ করছে। আগামী কয়েক দিনের মধ্যেই এই ফোনটি ঞ্চ করা হতে পারে। মার্কেটে লঞ্চের আগেই এই ফোনটি গ্লোবাল আমাজন ওয়েবসাইটে দেখা গেছে। এর ফলে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চ ডেট সম্পর্কে জানা গেছে। এই আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি সম্পর্কে নিচে বিশদে জানানো হল। আরও পড়ুন: 24GB RAM এবং 50MP ক্যামেরা সহ 14 আগস্ট লঞ্চ হবে Redmi K60 Ultra স্মার্টফোন, দেখে নিন ডিজাইন
Motorola Edge 40 Neo এর লঞ্চ ডেট
Motorola Edge 40 Neo ফোনটি স্পেনের আমাজন ওয়েবসাইটে স্পট করা হয়েছে। লিস্টিং অনুযায়ী এই ফোনটি আগামী 15 সেপ্টেম্বর গ্লোবালি লঞ্চ করা হতে পারে। আপাতত এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোন তথ্য পাওয়া যায়নি, তবে এই লিস্টিং দেখে ফোনটির লঞ্চ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। জানিয়ে রাখি কিছুক্ষণ পর এই লিস্টিং সরিয়েও নেওয়া হয়। অর্থাৎ এত কোম্পানির ভুলে সামনে চলে এসেছিল।
Motorola Edge 40 Neo এর দাম
ওয়েবসাইটে মোটোরোলার নতুন ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। Motorola Edge 40 Neo ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ সহ পেশ করা হতে পারে। এই ফোনটির দাম €399 অর্থাৎ প্রায় 36,300 টাকা রাখা হতে পারে। আরও পড়ুন: 12GB RAM সহ আবার ভবাজারে এল এই Redmi স্মার্টফোন, জেনে নিন দাম
Motorola Edge 40 Neo এর স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: এই আপকামিং মোটোরোলা ফোনে 6.55 ইঞ্চির pOLED এফএইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 144hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
- প্রসেসর: এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 1050 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
- স্টোরেজ: এই ফোনে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- অন্যান্য: এই ফোনে ip68 রেটিং, ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ, ওয়াইফাই এর মতো প্রয়োজনীয় ফিচার থাকবে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










