Highlights
- Realme 11 5G ফোনটিতে ডায়মেনসিটি 6100+ প্রসেসর রয়েছে।
- এতে 16GB পর্যন্ত RAM উপভোগ করা যায়।
- এই ফোনটি 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
রিয়েলমি তাদের 5G ফোনের সংখ্যা আরও বাড়িয়ে গতকাল ভারতে Realme 11 5G স্মার্টফোন লঞ্চ করেছে। বাজেট রেঞ্জের এই নতুন ফোনটিতে Dimensity 6100+ প্রসেসর, 6.72 ইঞ্চির ডিসপ্লে, 8GB RAM এবং আরও কিছু সুন্দর ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: লিক হল OnePlus 12 এর স্পেসিফিকেশন, স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর এবং 24GB পর্যন্ত RAM সহ হতে পারে লঞ্চ
Realme 11 5G এর দাম এবং সেল
- কোম্পানি তাদের এই নতুন ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে।
- ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 18,999 টাকা।
- অন্যদিকে ফোনটির 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ বড় ভেরিয়েন্টটি 19,999 টাকা দামে পেশ করা হয়েছে।
- এই ফোনটি গ্লসি ব্ল্যাক এবং গ্লসি গোল্ড কালারে সেল করা হবে।
- গতকাল থেকেই ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে।
- কোম্পানির এই নতুন ফোনে ডিসকাউন্ট অফারও পাওয়া যাচ্ছে। অফার অনুযায়ী এই ফোনে 1,500 টাকা ডিসকাউন্ট এবং 9 মাস পর্যন্ত নো কস্ট EMI অপশনও পাওয়া যাবে।
- ফোনটি realme.com, ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেইল স্টোর থেকে আগামী 29 আগস্ট থেকে সেল করা হবে।
Realme 11 5G এর স্পেসিফিকেশন
| Display | 6.72 inch FHD+ |
| Processor | MediaTek Dimensity 6100+ |
| Storage | 8GB RAM |
| Camera | 108MP |
| Battery | 5000mAh |
- ডিসপ্লে: Realme 11 5G ফোনটিতে 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 2400×1080 পিক্সেল রেজলিউশন, 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট রয়েছে। এই ফোনে পাঞ্চ হোল কাটআউট ডিজাইনের ডিসপ্লে রয়েছে।
- প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর চিপসেটের ক্লক স্পীড 2.2 গিগাহার্টস। এর সঙ্গে হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে এআরএম জি57 জিপিইউ যোগ করা হয়েছে।
- স্টোরেজ: Realme 11 5G ফোনটি 8GB RAM এর সঙ্গে 8GB Dyanamic RAM Expansion সাপোর্ট করে। অর্থাৎ ইউজাররা এই ফোনে মোট 16GB RAM উপভোগ করতে পারবেন। রি ফোনে 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। এই ফোনের ক্যামেরা 3x জুমের ক্ষমতাসম্পন্ন। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: এতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 67 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই 4.0 তে কাজ করে। এছাড়া আগামী দিনে এই ফোনটি আপডেটও পাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











