আজ থেকে শুরু realme 11x 5G ফোনের সেল, পাওয়া যাচ্ছে দারুণ ডিসকাউন্ট এবং অফার, জেনে নিন ডিটেইলস

যেসব গ্রাহকরা 15 হাজার টাকার কম দামের 5G ফোন কিনতে চাইছেন তাদের জন্য রিয়েলমির সম্প্রতি লঞ্চ করা Realme 11x 5G ফোনটি একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। আজ 30 আগস্ট থেকে ভারতে এই ফোনটির সেল শুরু হচ্ছে। লেটেস্ট Realme 11x 5G ফোনের দাম, সেল, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: 6,000mAh Battery এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল Moto G54 5G ফোন, রয়েছে 14 5G Bands

realme 11x 5G এর দাম

  • 6GB RAM + 128GB Storage = ₹14,999
  • 8GB RAM + 128GB Storage = ₹15,999

ভারতের মার্কেটে realme 11x 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এটির বড় মডেলে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনের 6GB RAM মডেল 14,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্ট 15,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Purple Dawn এবং Midnight Black কালারে সেল করা হচ্ছে।

realme 11x 5G এর সেল এবং অফার

কোম্পানির পক্ষ থেকে realme 11x 5G ফোনটির প্রথম সেলে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনটির উভয় ভেরিয়েন্টের ক্ষেত্রেই এই ছাড় প্রযোজ্য। এর ফলে ফোনটির 6GB মডেল 13,999 এবং 8GB ভেরিয়েন্ট 14,999 টাকা দামে কেনা যাবে। গ্রাহকরা এই ফোনটি 6 মাস নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। শপিং সাইট ফ্লিপকার্ট এবং রিয়েলমি ডট কমের মাধ্যমে realme 11x 5G ফোনটি সেল করা হবে। কোম্পানির ওয়েবসাইট থেকে ফোন কেনার সময় MobiKwik ইউজাররা অতিরিক্ত 10% Cashback পর্যন্ত পাবেন। আরও পড়ুন: 50MP Camera এবং 5,000mAh battery সহ লঞ্চ হল Vivo Y78m, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

realme 11x 5G এর স্পেসিফিকেশন

  • 6.72″ FHD+ 120Hz Display
  • MediaTek Dimensity 6100+
  • 8GB Dynamic RAM
  • 64MP Rear Camera
  • 8MP Front Camera
  • 5,000mAh Battery
  • 33W SUPERVOOC Charge

স্ক্রিন: realme 11x 5G ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 680 নিটস্ পীক ব্রাইটনেস রয়েছে।

প্রসেসর: Realme 11x 5G তে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর রয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে এআরএম জি57 এমসি2 জিপিইউ দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্দ্রয়েড 13 অপাএতিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআই 4.0 তে কাজ করে।

RAM-স্টোরেজ: কোম্পানি এই ফোনের 6GB RAM এবং 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে Dynamic RAM টেকনোলজি রয়েছে যার সাহায্যে ফোনের RAM 16GB পর্যন্ত বাড়ানো যায়।

রেয়ার ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Realme 11x 5G ফোনে এফ/2.05 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33 ওয়াট সুপার ভুক চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি: এই ফোনে 9 5জি ব্যান্ড সাপোর্ট করে। এতে ডুয়েল সিম স্লট রয়েছে এবং এটি 4জি ভোএলটিইতেও কাজ করে। এর সঙ্গে এই ফোনে 3.5 এমএম জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.2 রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here