ভারতে লঞ্চ হল Apple Watch 9 Series, Watch Ultra 2 এবং ইয়ারপডস্, জেনে নিন দাম

Highlights

  • সবকটি ডিভাইস 15 সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার করা যাবে।
  • ইয়ারপডস্ এর সেকেন্ড জেনের দাম 24,900 টাকা।
  • ওয়াচ আলট্রা 2 এর দাম 89,900 টাকা রাখা হয়েছে।

অ্যাপেল তাদের বহু প্রতীক্ষিত ইভেন্ট ওয়ান্ডারলাস্টের মঞ্চে ভারতীয় ইউজারদের জন্য iPhone15 সিরিজের সঙ্গে সঙ্গেই Apple Watch Series 9, Apple Watch Ultra 2, সেকেন্ড জেন AirPods Pro ডিভাইসগুলিও পেশ করেছে। এই সবকটি প্রিমিয়াম ডিভাইসের দাম এবং সেল ডেট সম্পর্কেও ঘোষণা করে দেওয়া হয়েছে। আইফোন 15 সিরিজের ফোনগুলির মতোই এই গ্যাজেটগুলিও যথেষ্ট অ্যাডভান্স ফিচারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিভাইসগুলি সম্পর্কে।

নতুন অ্যাপেল প্রোডাক্টের দাম এবং সেল

  • অ্যাপেল ওয়াচ সিরিজ 9 কোম্পানির পক্ষ থেকে 41 এমএম এবং 45 এমএম দুটি সাইজ অপশনে পেশ করা হয়েছে। তবে ওয়াচ আলট্রা 2 শুধুমাত্র 49 সাইজে পেশ করা হয়েছে।
  • ভারতে অ্যাপেল ওয়াচ সিরিজ 9 এর দাম মাত্র 41,990 টাকা থেকে শুরু।
  • ওয়াচ আলট্রা 2 এর দাম রাখা হয়েছে 89,900 টাকা।
  • ম্যাগসেফ কেস (ইউএসবি টাইপ সি) সহ ইয়ারপডস্ প্রো সেকেন্ড জেনের দাম 24,900 টাকা।
  • এই সবকটি ডিভাইসের প্রি বুকিং আগামী 15 সেপ্টেম্বর বিকাল 5:30টার থেকে শুরু হবে। সেল শুরু হবে 22 সেপ্টেম্বর থেকে।

Apple Watch Series 9 এর স্পেসিফিকেশন

  • Apple Watch Series 9 এ এজ টু এজ কার্ভ রেটিনা অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে। এতে 2,000 নিটস্ পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যায়। এই ওয়াচ 41mm এবং 45mm স্ক্রিন সাইজে পেশ করা হয়েছে।
  • নতুন জেনারেশনের এই ওয়াচে আলট্রা ওয়াইড ব্যান্ড সাপোর্ট সহ 32GB অনবোর্ড স্টোরেজ এবং নতুন S9 চিপ ব্যাবহার করা হয়েছে। এই নতুন চিপে 4-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে। যা একে আরও ফাস্ট করে তোলে।
  • এই ওয়াচে সুইম প্রুফ, ডাস্ট ও ক্র্যাক রেজিস্টেন্স হওয়ার পাশাপাশি পড়ে গেলে, আপৎকালীন পরিস্থিতিতে এসওএস এবং গাড়ি দুর্ঘটনা হলে ম্যাসেজ দেওয়ার সুবিধা পাওয়া যায়।
  • এই ওয়াচে হার্টরেট সেন্সর, অক্সিজেন সেন্সর এবং টেম্পারেচার সেন্সর রয়েছে। এর সঙ্গে স্লিপ স্টেজ ট্র্যাকিং এবং হাই ওয়ার্কআউট ম্যাট্রিক্স সাপোর্ট করে।
  • এই ওয়াচ সিরিজ 9 এ ফাস্ট চার্জিং ফিচার আছে এবং এটি 18 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।
  • কোম্পানি এতে নতুন ডবল টেপ জেসচার ফিচারও যোগ করেছে। এর সাহায্যে ইউজাররা তাদের ব্যুরো আঙ্গুল এবং তর্জনী ব্যাবহার করে কল রিসিভ, অ্যালার্ম স্নুজের মতো বেশ কিছু ফাংশন অ্যাক্সেস করতে পারবেন।
  • এই ওয়াচ ওয়াচওএস 10 এ কাজ করে। এছাড়া এতে সেলুলার (এলটিই) কানেক্টিভিটি, ব্লুটুথ, নতুন ওয়াচ ফেস এবং লো পাওয়ার মোডের মতো অনেক ফিচার আছে।

Apple Watch Ultra 2 এর স্পেসিফিকেশন

  • Apple এর সেকেন্ড জেনে Apple Watch Ultra 2 এর নতুন S9 চিপসেট রয়েছে। এতে সাফায়ার ফ্রন্ট ক্রিস্টাল সহ 49 এমএম স্ক্রিন দেওয়া হয়েছে। এই ওয়াচে 3,000 নিটস্ ব্রাইটনেস পাওয়া যায়।
  • একবার ফুল চার্জ করলে এই ওয়াচে 36 ঘন্টা পর্যন্ত এবং কম পাওয়ার মোডে 72 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়।
  • এই ঘড়িতেও হেল্থ এবং ফিটনেস সম্বন্ধিত সমস্ত ধরনের সুবিধা পাওয়া যায়।
  • ট্র্যাকিঙের জন্য এতে ডুয়েল ফ্রিকোয়েন্সি জিপিএস রয়েছে।
  • এই ওয়াচে ওয়াটার রেজিস্টেন্স, অন ডিভাইস সিরি, হার্ট রেট সেন্সর, অক্সিজেন ট্র্যাকার, স্লিপ ট্র্যাকিং ও টেম্পারেচার সেন্সরের সঙ্গে ইসিজি পর্যন্ত আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here