লঞ্চ হল Xiaomi 13T এবং Xiaomi 13T Pro, শক্তিশালী স্পেসিফিকেশনের পাশাপাশি রয়েছে অ্যাডভান্স ফিচার

গতকাল গ্লোবাল মার্কেটে Xiaomi 13T এবং Xiaomi 13T Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানি আপাতত তাদের এই নতুন ফোন জার্মানিতে পেশ করেছে, তবে অদূর ভবিষ্যতে এই ফোন ভারতেও লঞ্চ করা হতে পারে। স্টাইলিশ লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ এই ফোনদুটির দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Xiaomi 13T এর Xiaomi 13T Pro এর দাম

Xiaomi 13T 5জি ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 256GB মেমরি রয়েছে এবং বড় ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের দাম শুরু €649 অর্থাৎ প্রায় 57,500 টাকা থেকে। ফোনটি গ্লাস ব্যাক সহ Meadow Green ও Black কালার এবং লেদার ব্যাক সহ Alpine Blue কালারে পেশ করা হয়েছে।

Xiaomi 13T Pro ফোনটির দুটি RAM ভেরিয়েন্টে 12GB RAM এবং 16GB RAM রয়েছে। এই ফোনটি 256GB, 512GB এবং 1TB স্টোরেজ মডেলে সেল করা হবে। ফোনটির প্রাথমিক দাম €799 অর্থাৎ প্রায় 70,500 টাকা। জার্মানিতে Xiaomi 13T Pro ফোনটি Green, Black এবং Vegan Leather Blue কালারে সেল করা হবে।

Xiaomi 13T এবং Xiaomi 13T Pro এর ক্যামেরা

  • Rear Camera: 50MP + 50MP + 12MP
  • Front Camera: 20MP Sony IMX596

Xiaomi 13T ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX707 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এর সঙ্গে 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 20 মেগাপিক্সেল Sony IMX596 লেন্স যোগ করা হয়েছে।

Xiaomi 13T Pro এর ব্যাক প্যানেলেও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ফোনে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX707 প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP OmniVision OV50D টেলিফটো লেন্স এবং 12MP Omnivision OV13B আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 20MP Sony IMX596 লেন্স দেওয়া হয়েছে।

Xiaomi 13T এর Xiaomi 13T Pro এর স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনXiaomi 13TXiaomi 13T Pro
স্ক্রিন6.67″ 1.5K AMOLED 144Hz Display6.67″ 1.5K AMOLED CrystalRes 144Hz Display
প্রসেসরMediaTek Dimensity 8200 UltraMediaTek Dimensity 9200 Ultra
RAM ভেরিয়েন্ট8GB RAM, 12GB RAM (LPDDR5)12GB RAM, 16GB RAM (LPDDR5X)
স্টোরেজ ভেরিয়েন্ট256GB (UFS 3.1)256GB, 512GB, 1TB (UFS 4.0)
চার্জিং 67W Fast Charging120W Xiaomi Smart HyperCharge
ব্যাটারি5,000mAh Battery5,000mAh Battery

 

স্ক্রিন: উভয় ফোনে 2712 x 1220 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5কে এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 144 হার্টস রিফ্রেশরেট এবং 2600 নিটস্ ব্রাইটনেসে কাজ করে। 13T Pro ফোনটিতে ক্রিস্টালরেজ প্যানেল ব্যাবহার করা হয়েছে। দুটি ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

প্রসেসর: Xiaomi 13T 5জি ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলট্রা প্রসেসর রয়েছে এবং Xiaomi 13T Pro তে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 আলট্রা প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য ভ্যানিলা মডেলে মালী-জি610 জিপিইউ এবং প্রো মডেলে এআরএম-জি715 জিপিইউ দেওয়া হয়েছে।

ব্যাটারি: Xiaomi 13T ফোনটি 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং Xiaomi 13T Pro তে 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী বেস মডেল 42 মিনিটে এবং প্রো মডেল 19 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। উভয় ফোনেই 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।

Xiaomi 13T এবং Xiaomi 13T Pro এর ফিচার

  • জলের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য Xiaomi 13T এবং Xiaomi 13T Pro উভয় ফোনের আইপি রেটিং রয়েছে।
  • এতে আইআর ব্লাস্টার দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে দুটি ফোনেই Bluetooth 5.4 এবং Wi-Fi 5.0GHz এর সঙ্গে NFC ফিচার যোগ করা হয়েছে।
  • উভয় ফোনে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়েল স্পিকার রয়েছে।
  • এই ফোন মাত্র 8.49 এমএম পাতলা। বেস মডেলের ওজন 193 গ্রাম এবং প্রো মডেলের ওজন 206 গ্রাম।
  • এই ফোনে xiaomi surge battery management system রয়েছে, যা ব্যাটারির হেল্থ বজায় রাখার পাশাপাশি ফোনের হিট এবং ওভার চার্জের মতো সমস্যার হাত থেকে বাঁচায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here