Highlights
- প্রকাশ্যে এসেছে Galaxy A05 এবং A05s এর লঞ্চ টাইমলাইন।
- 15 হাজার টাকা রেঞ্জে এই ফোনদুটি লঞ্চ করা হতে পারে।
- এর আগে এই ফোনগুলি গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে।
স্যামসাং আগামী সপ্তাহে দুটি সস্তা স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনদুটি Samsung Galaxy A05 এবং Samsung A05s নামে পেশ করা হবে। জানিয়ে রাখি আগেই গ্লোবাল মার্কেটে এই ফোনদুটি পেশ করা হয়েছে। এবার লিকের মাধ্যমে এই ফোনদুটির লঞ্চ টাইমলাইন এবং প্রাইস রেঞ্জ জানা গেছে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক ফোনদুটির সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে। আরও পড়ুন: খুব তাড়াতাড়ি রোলআউট হবে WhatsApp Secret Code Feature, জেনে নিন ডিটেইলস
Samsung Galaxy A05 এবং A05s (লিক)
- সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিপস্টার অভিষেক যাদব স্যামসাঙের এই আপকামিং ফোনদুটির তথ্য শেয়ার করেছেন।
- পোস্টে Samsung Galaxy A05 এবং A05s ফোনদুটি আগামী সপ্তাহে লঞ্চ করার কথা বলা হয়েছে।
- Galaxy A05 ফোনটির দাম 13,000 টাকা এবং A05s ফোনের দাম 15,000 টাকা হতে পারে বলে আশা করা হয়েছে।
- উভয় ফোনে দুটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেটে পাওয়া যাবে বলে জানা গেছে।
- আরও বলা হয়েছে এই ফোন অ্যাডাপ্টার ছাড়া লঞ্চ করা হতে পারে।
- এছাড়া উভয় ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে।
Samsung Galaxy A05s এর স্পেসিফিকেশন (গ্লোবাল)
- ডিসপ্লে: Samsung Galaxy A05s ফোনে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পিএলএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে।
- প্রসেসর: এতে অ্যাড্রিনো 610 GPU সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 6GB LPDDR4X RAM + 128GB UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে, এর সাহায্যে ফোনের মেমরি 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।
- ক্যামেরা: Samsung Galaxy A05s এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP ম্যাক্রো সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: Samsung Galaxy A05s ফোনটিতে 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
Samsung Galaxy A05 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)
- ডিসপ্লে: Samsung Galaxy A05 ফোনটিতে 6.7 ইঞ্চির PLS এলসিডি ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 720 x 1600 পিক্সেল রেজলিউশন এবং 16 মিলিয়ন কালার সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনটি অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি85 চিপসেটে রান করে। এই প্রসেসরের টপ ক্লক স্পীড 2GHz।
- স্টোরেজ: এই ফোনে 6GB RAM এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ড স্লতের মাধ্যমে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
- ক্যামেরা: Samsung Galaxy A05 এ ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে অটো ফোকাস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে, সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









