ভারতে বড় ধাক্কার সম্মুখীন হল Chinese Mobile Company Vivo। Enforcement Directorate অর্থাৎ ED ভিভোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়ে কোম্পানির 4 জন আধিকারিককে গ্রেফতার করেছে। ইডি মানি লন্ড্রিঙের স্নদেহে এই চারজনকে গ্রেফতার করেছে। ভিভো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে 60 হাজার কোটি টাকারও বেশি অঙ্কের ট্যাক্স চুরি এবং বেআইনিভাবে এই বড় অ্যামাউন্ট চীনে পাঠানোর অভিযোগ উঠেছে। আরও পড়ুন: Amazon Great Indian Festival sale: কম বয়সীদের জন্য বেস্ট এইসব TWS, জেনে নিন অফার সম্পর্কে বিস্তারিত
গ্রেফতার হলেন 4 Vivo আধিকারিক
প্রকাশিত তথ্য অনুযায়ী ED ভিভো কোম্পানির সঙ্গে জড়িত 4 জঙ্কে জিজ্ঞাসাবাদের পর তাদের হেফাজতে নিয়েছে। এদের মধ্যে 1 জন চীনের এবং 3 জন ভারতের নাগরিক। এজেন্সি যাদের গ্রেফতার করেছে তাদের নাম হল চীনের নাগরিক গুয়াংগোয়েন কুয়াং ওরফে অ্যান্ড্রিউ কুয়াং, লাভা ইন্টারন্যাশনালের এমডি হরি ওম রায়, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিতিন গর্গ এবং রাজন মালিক। এই চারজনকে PMLA অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ড্রিং অ্যাক্টের অধীনে আওতায় নেওয়া হয়েছে।
চাইনিজ কোম্পানি Vivo এর নামে অভিযোগ
চীনের কোম্পানি ভিভোর নামে এই অভিযোগ নতুন নয় বরং দুই বছরের পুরনো। ইডি 2022 সালের ফেব্রুয়ারি মাসে মানি লন্ড্রিং কেসের তদন্ত শুরু করে এবং এরপর Vivo Mobiles India ও এর সঙ্গে জড়িত আরও বেশ কিছু ইউনিট এজেন্সির নজরে আসে। তখন ইডি গ্র্যান্ড প্রস্পেক্ট ইন্টারন্যাশনাল কমিউনিকেশন (GPICPL) সহ 20টিরও বেশি কোম্পানিতে ছাপা মারে। আরও পড়ুন: 16GB RAM সহ লঞ্চ হল Nokia এর 5G ফোন, ফ্রিতে পাওয়া যাবে Bluetooth headphone , জেনে নিন দাম
ভিভোর বিরুদ্ধে অভিযোগ ওঠে কোম্পানি ভারতে ট্যাক্স চুরি করেছে এবং ভারতের মার্কেট থেকে আয়ের অর্ধেক চীনে পাঠিয়েছে। ইডি জানায় Vivo Mobiles India ভারতে 1,25,185 কোটি টাকার প্রোডাক্ট বিক্রি করে এবং ট্যাক্স বাঁচানোর জন্য বেআইনিভাবে 62,476 কোটি টাকা চীনে পাঠিয়ে দিয়েছে।
ভারতে চাইনিজ ব্র্যান্ডের রাজত্ব
অনেক ভারতীয় ইউজাররা জানেনই না যে ভারতীয় স্মার্টফোন মার্কেটের একটি বড় অংশ চাইনিজ কোম্পানি BBK Electronics এর দখলে রয়েছে। জানিয়ে রাখি BBK Electronics ভারতের বাজারে প্রথমে তাদের মোবাইল ব্র্যান্ড Vivo এবং OPPO নিয়ে এসেছিল। পরে OPPO এর শাখা হিসাবে দেশে আনা হয় OnePlus ও Realme এবং Vivo এর সাব ব্র্যান্ড হিসাবে পেশ করা হয় iQOO। এইভাবে আজ একটিই কোম্পানি ভারতের বাজারের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডগুলির মধ্যে 5টি কন্ট্রোল করছে এবং বাজারের একটি বড় অংশ চলে গেছে চাইনিজ ম্যানুফ্যাকচারারদের হাতে। আরও পড়ুন: ভোডাফোন-আইডিয়া ইউজারদের জন্য সুখবর! লঞ্চ হল তিনটি নতুন প্ল্যান
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










