এই বছরে বাজারে অনেকগুলি ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হয়েছে। বিভিন্ন বর্ণাদের পক্ষ থেকে এই ধরনের ফোন লঞ্চ রা হয়েছে এবং সেগুলির মধ্যে কিছু ফোন যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করেছে। গত জুলাই মাসে ভারতে Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোনের দাম কমানো হয়েছে। এই দুটি ফোনের নতুন দাম, সম্পর্কে নিচে জানানো হল।
Motorola Razr 40 Series এর দাম
Motorola Razr 40 এর দাম
ভারতে Motorola Razr 40 ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এই ফোনের দাম 10,000 টাকা কমিয়ে দিয়েছে ফলে ফোনটির দাম বর্তমানে 49,999 টাকা হয়ে গেছে। এছাড়াও স্পেশাল সেলে কোম্পানি 5,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছে। ফলে Motorola Razr 40 ফোনটি মাত্র 44,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
Motorola Razr 40 Ultra এর দাম
কোম্পানি তাদের Motorola Razr 40 Ultra ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেল 89,999 টাকা দামে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনটির দাম 10,000 টাকা কমিয়ে এবং 7,000 টাকা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে। ফলে ফোনটির দাম মাত্র 72,999 টাকা হয়ে গেছে।
Motorola Razr 40 ফোনের স্পেসিফিকেশন
- প্রধান ডিসপ্লে: এই ফোনটিতে 144Hz রিফ্রেশরেট, 22:9 অ্যাসপেক্ট রেশিও, 1400-নিটস পিক ব্রাইটনেস এবং পাঞ্চ-হোল কাটআউট সহ একটি 6.9-ইঞ্চি FHD+ 10-বিট LTPO pOLED ডিসপ্লে রয়েছে।
- কভার ডিসপ্লে: এছাড়াও এই ভ্যানিলা মডেলে 1.5-ইঞ্চি OLED কভার স্ক্রিন 1000 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে।
- প্রসেসর: এই ফোনে Snapdragon 7 Gen 1 SoC প্রসেসর এবং Adreno GPU সাপোর্ট রয়েছে।
- RAM এবং স্টোরেজ: এই ফোনটিতে 8GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে।
- OS: এই ফোনটি MyUX স্কিনের উপর বেস করে Android 13 OS-এ রান করে।
- ক্যামেরা: এই ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা রয়েছে যা OIS এবং লেজার অটোফোকাস সাপোর্ট করে। এছাড়াও এটি 120-ডিগ্রী FOV সহ 13MP আল্ট্রাওয়াইড লেন্স সাপোর্ট করে। সেলফির জন্য এই ফোনে একটি 32MP ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: এই ফোনে 30W ফাস্ট ওয়্যার চার্জিং এর সাথে একটি 4,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটি 5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
- অন্যান্য: এই ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার, Corning Gorilla Glass ভিকটাস, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP52 রেটিং রয়েছে।
Motorola Razr 40 Ultra ফোনের স্পেসিফিকেশন
- প্রধান ডিসপ্লে: এই ফোনটিতে একটি 6.9-ইঞ্চি FHD+ 10-বিট LTPO pOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনটির ডিসপ্লে 1Hz-165Hz রিফ্রেশরেট, 10-বিট HDR10+, 123 শতাংশ DCI-P3 কালার Gamut, 22:9 অ্যাসপেক্ট রেশিও এবং 1400 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
- কভার স্ক্রিন: এই ফোনটি 1056×1066 পিক্সেল রেজলিউশন, 144Hz রিফ্রেশরেট, 100 শতাংশ DCI-P3 কালার গ্যামুট সহ 3.6-ইঞ্চি QuickView pOLED ডিসপ্লে সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনটি অ্যাড্রেনো GPU সহ Snapdragon 8+ Gen 1 সাপোর্ট করে।
- RAM এবং স্টোরেজ: এই ফোনটিতে 8GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে।
- OS: এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে রান করে।
- ক্যামেরা: এই ফোনে OIS সহ একটি 12MP প্রাইমারি ক্যামেরা এবং 108-ডিগ্রী FOV সহ 13MP আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: এই ফোনে একটি 3,800mAh ব্যাটারি রয়েছে যা 30W ফাস্ট ওয়্যার এবং 5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
- অন্যান্য: এছাড়াও এই ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার, কর্নিং গরিলা গ্লাস ভিকটাস, ব্যাকে ভেগান লেদার, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP52 রেটিং সাপোর্ট রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










