Apple iPhone 15 এ পাওয়া যাচ্ছে অসাধারণ ডিসকাউন্ট, জেনে নিন কোথায় এবং ইভাবে পাবেন অফার

কিছু দিন আগে শপিং সাইট ফ্লিপকার্ট তাদের Month End Mobiles Fest এর সূচনা করেছে। এই সেলে Apple iPhone 15 ফোনটি মাত্র 65,999 টাকা দামে বেচা হচ্ছে। অর্থাৎ লেটেস্ট আইফোনের বেস মডেল 14,000 টাকা ছাড় সহ কেনা যাবে। এছাড়া ব্যাঙ্ক অফার প্রয়োগ করে আরও 4,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে এই ফোনটি মাত্র 61,449 টাকা এফেক্টিভ দামে কেনা যাবে। নিচে এই ফোনের দাম, ব্যাঙ্ক অফার এবং অন্যান্য ত্তথ্য সম্পর্কে জানানো হল।

iPhone 15 এর ডিসকাউন্টেড প্রাইস

প্রথমেই জানিয়ে রাখি গত বছর সেপ্টেম্বর মাসে iPhone 15 সিরিজের অধীনে iPhone 15, iPhone 15 Plus iPhone 15 Pro, iPhone 15 Pro Max নামের ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। এই সেলে Apple iPhone 15 ফোনের 128GB স্টোরেজ মডেল 65,999 টাকা দামে সেল করা হচ্ছে। সাইটে এই ফোনটি 79,900 টাকা দামে লিস্টেড করা রয়েছে।

নোট: ফোনটির Green কালার অপশন 66,999 টাকা দামে বেচা হচ্ছে। 65,999 টাকা দামে গ্রাহকরা iPhone 15 এর ব্ল্যাক এবং ব্লু কালার মডেল কিনতে পারবেন।

ব্যাঙ্ক অফার

  • Citi Credit Card ইউজাররা তাদের EMI ট্রানজংকশনে 4500 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন, ফলে ফোনটির দাম কমে 61,499 টাকা হয়ে যায়। অন্যদিকে Axis Bank Credit Card হোল্ডাররা EMI ট্রানজংকশনে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।
  • এছাড়া Flipkart Axis Bank Credit Card ইউজাররা এক্সট্রা 5% অর্থাৎ প্রায় 3,275 টাকা ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ Flipkart Axis Bank Credit Card হোল্ডাররা (ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ) এই ফোনটির জন্য মাত্র 62,224 টাকা দাম দেবেন।
  • One Card ইউজাররা EMI ট্রানজংকশনে 3,000 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। এছাড়া Non-EMI ট্রানজংকশনে 2,000 টাকা সেভ হবে।
  • এর পাশাপাশি HDFC Bank Credit Card ইউজাররা 1000 টাকা ডিসকাউন্ট পাবেন এবং UPI ট্রানজংকশনে 750 টাকা ছাড় দেওয়া হবে।

কেনা উচিত হবে কি?

লঞ্চের পর এই প্রথম iPhone 15 সিরিজের ফোনে ছাড় দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত Apple এর এই নতুন iPhone সিরিজের ফোনে আমাজন বা ফ্লিপকার্টে কোনো অফার দেওয়া হয়নি। তাই যারা এই ফোনগুলি কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই আইফোনে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে এবং প্রতি বারের মতো এই বারও অ্যাপেল তাদের ফোনে অ্যাডভাস্ন হার্ডওয়্যার ব্যাবহার করেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here