মাত্র 7299 টাকা দামে লঞ্চ হল 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ TECNO Spark Go 2024, জেনে নিন বিস্তারিত

গত বছর ডিসেম্বর মাসে টেকনো তাদের TECNO Spark Go 2024 লঞ্চ করেছিল। এই ফোনটির 3GB + 64GB এবং 4GB + 64GB মডেল পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের 4GB ভার্চুয়াল এবং 4GB ফিজিক্যাল অর্থাৎ 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ মডেল লঞ্চ করেছে। এই ফোনটি অত্যন্ত কম দামে সেল করা হবে। নিচে এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।

TECNO Spark Go 2024 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720 x 1612 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনে নতুন ডায়নামিক পোর্ট রয়েছে, এর সাহায্যে ডিসপ্লে প্যানেলের ওপরের দিকে পিল শেপে কলার আইডি, চার্জিং পারসেন্ট ও অন্যন্য তথ্য দেখা যায়।
  • প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে Unisoc T606 প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 4GB ফিজিক্যাল এবং 4GB ভার্চুয়াল RAM সহ মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এর সঙ্গে এতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। সেলফির জন্য এতে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
  • অন্যান্য: এই ফোনে সাইদ মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, 4জি, ওয়াইফাই, ব্লুটুথ v5.0, জিপিএস, ওটিজি এবং এফএম রেডিওর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

TECNO Spark Go 2024 এর দাম এবং সেল

  • TECNO Spark Go 2024 ফোনের নতুন মডেলে 4GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ মডেল মাত্র 7,299 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • গত 9 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হচ্ছে।
  • লঞ্চ অফার হিসাবে TECNO Spark Go 2024 ফোনের 128GB মডেলে 500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে এই ফোনটি মাত্র 6,799 টাকার বিনিময়ে পাওয়া যাবে।
  • ফোনটি মিস্টিক হোয়াইট এবং গ্র্যাভিটি ব্ল্যাক কালারে কেনা যাবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here