শাওমি তাদের Xiaomi Pad 7 ট্যাবলেটটি ভারতে লঞ্চ করেছে। এই ট্যাবলেটটিতে নতুন ফিচার এবং আপগ্রেড দেওয়া হয়েছে। যারা নতুন ট্যাবলেট কেনা কথা ভাবছেন, তাদের জন্য এই নতুন ট্যাবলেটটি একটি ভালো অপশন হতে চলেছে। আগের মডেলের থেকে নতুন ট্যাবলেটে ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং UI আপডেট রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi Pad 7 ট্যাবলেটটির দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Xiaomi Pad 7 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে
Xiaomi Pad 7 ট্যাবলেটটিতে 3200 x 2136 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11.2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 3:2 অ্যাস্পেক্ট রেশিও, 30Hz থেকে 144Hz পর্যন্ত ভেরিয়েবল রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং HDR10 ও Dolby Vision ফিচার সাপোর্ট করে। চোখ সুরক্ষিত রাখার জন্য TÜV Rheinland ব্লু লাইট সার্টিফিকেশন এবং ন্যানো টেক্সচার ডিসপ্লে অপশন যোগ করা হয়েছে।
প্রসেসর এবং GPU
এই ট্যাবলেটটি 4nm ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 7+ Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। স্মুথ গেমিং এবং গ্রাফিক্স-ইন্টেনশিভ উপভোগ করার জন্য ট্যাবলেটটিতে Adreno 732 GPU দেওয়া হয়েছে।
স্টোরেজ
Xiaomi Pad 7 ট্যাবলেটটি 8GB এবং 12GB LPDDR5X RAM সহ পেশ করা হয়েছে। এতে128GB (UFS 3.1) এবং 256GB (UFS 4.0) ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভালো স্পীড এবং ফাইল ট্রান্সফারের জন্য এই ট্যাবলেটটি UFS 4.0 ফিচার সহ কাজ করে।
অপারেটিং সিস্টেম
Xiaomi Pad 7 ট্যাবলেটটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লেটেস্ট ফিচার এবং সিকিউরিটি আপডেট সহ পেশ করা হয়েছে। একইসঙ্গে Xiaomi এর HyperOS 2 ইউজার ইন্টারফেস যোগ করা হয়েছে।
ক্যামেরা
এই ডিভাইসটিতে 1/3.06″ সেন্সর এবং f/2.2 অ্যাপারর্চারযুক্ত 13MP ক্যামেরা দেওয়া হয়েছে। এতে PDAF (ফেজ ডিটেকশন অটোফোকাস) রয়েছে। একইভাবে ফ্রন্টে 1.12μm পিক্সেল সাইজ এবং f/2.28 অ্যাপারর্চারযুক্ত 8MP OV08D সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি
দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফের জন্য Xiaomi Pad 7 ট্যাবলেটটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8850mAh (টিপিক্যাল) / 8650mAh (মিনিমাম) ব্যাটারি দেওয়া হয়েছে।
ডায়মেনশন এবং ওজন
ট্যাবলেটটির ডায়মেনশন 251.22×173.42×6.18mm এবং ওজন 499 গ্রাম রয়েছে।
অডিও এবং স্পিকার
Xiaomi Pad 7 ট্যাবলেটটিতে USB টাইপ-C অডিও পোর্ট এবং Dolby Atmos ফিচার সাপোর্ট করে। এতে অডিও রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিঙের জন্য চারটি স্পিকার এবং মাইক্রোফোন ফিচার দেওয়া হয়েছে।
ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স
জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ট্যাবলেটটিতে IP52 রেটিং দেওয়া হয়েছে।
কানেক্টিভিটি
কানেক্টিভিটির জন্য এই ট্যাবলেটটিতে Wi-Fi 6E (2.4GHz + 5GHz), ব্লুটুথ 5.4 এবং USB টাইপ-C (USB 3.2 Gen1) রয়েছে।
অন্যান্য
Xiaomi Pad 7 ট্যাবলেটটি একটি নতুন ফ্লোটিং কীবোর্ড সহ পেশ করা হয়েছে। এতে 0°-124° স্টেপলেস অ্যাডজাস্টমেন্ট সাপোর্ট করে। কীবোর্ডে 64-কী অ্যাডাপ্টিভ ব্যাকলাইট এবং মেকানিক্যাল প্রেস টাচপ্যাড রয়েছে। ট্যাবটি Xiaomi Focus Pen সহ 8192 লেভেলের প্রেশার সেন্সিটিভিটি, মাল্টি-ফাংশন স্পটলাইট বাটন এবং অন্যান্য ফিচার সহ লঞ্চ করা হয়েছে।
Xiaomi Pad 7 এর দাম এবং সেল
- Xiaomi Pad 7 ট্যাবলেটটি গ্রাফাইড গ্রে, মিরাজ পার্পল এবং সেজ গ্রিন কালার অপশনে পেশ করা হয়েছে। এই ট্যাবলেটটির 8GB + 128GB স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা, 12GB + 256GB স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা এবং 12GB + 256GB ন্যানো টেক্সচার ডিসপ্লে স্টোরেজ অপশনের দাম 32,999 টাকা রাখা হয়েছে।
- Xiaomi Pad 7 ট্যাবলেটের ফোকাস কীবোর্ডের দাম 8,999 টাকা, কভারের দাম 1499 টাকা এবং Xiaomi ফোকাস পেনের দাম 5,999 টাকা রাখা হয়েছে।
- 13 জানুয়ারি থেকে Amazon.in, mi.com এবং Xiaomi রিটেইল স্টোরের মাধ্যমে ট্যাবলেটের সেল শুরু হবে। কভার এবং পেনও একইসঙ্গে সেল করা হবে। কিন্তু 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে ন্যানো টেক্সচার এডিশন এবং কীবোর্ডের সেল শুরু হবে বলে জানা গেছে।











