মোটোরোলা তাদের জি সিরিজে নতুন Moto G04 লঞ্চ করেছে। আগামী 22 ফেব্রুয়ারি থী এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইলস স্টোরের মাধ্যমে সেল করা হবে। এই ফোনে 8GB পর্যন্ত RAM, 128GB পর্যন্ত স্টোরেজ, 16 মেগাপিক্সেল AI ক্যামেরা এবং 5000mAh ব্যাটারির মতো বিভিন্ন সুন্দর ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
Moto G04 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Moto G04 ফোনে 6.6 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেটে কাজ করে।
- প্রসেসর: এই ফোনে কোম্পানি এন্ট্রি লেভেল Unisoc T606 চিপসেট যোগ করেছে।
- স্টোরেজ: বাজারে এই ফোনের 4GB RAM + 64GB মেমরি এবং 8GB RAM + 128GB স্টোরেজ মডেল পেশ করা হয়েছে। এর সঙ্গে এতে RAM boost ফিচার রয়েছে।
- ক্যামেরা: Moto G04 ফোনে ফটোগ্রাফির জন্য 16 মেগাপিক্সেল সিঙ্গেল রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: Moto G04 ফোনে 3.5mm অডিও জ্যাক, ডলবি অ্যাটমস এবং IP52 রেটিং রয়েছে।
- ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Moto G04 এর দাম
- কোম্পানি তাদের Moto G04 ফোনটির দুটি স্টোরেজ অপশন পেশ করেছে।
- ফোনের 4GB RAM + 64GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 6,999 টাকা।
- ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেল 7,999 তাআ দামে পেশ করা হয়েছে।
- লঞ্চ অফার হিসাবে কোম্পানি এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দামে 750 টাকা এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। এর ফলে ফোনটি কেনার জন্য মাত্র 6,249 টাকা দাম দিতে হবে।
- এই ফোনটি ব্লু, অরেঞ্জ, ব্লাস্ক এবং গ্রীন কালারে পেশ করা হয়েছে।
- আগামী 22 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমে সেল করা হবে।









