লঞ্চের আগেই প্রকাশ্যে এল Poco F6 স্মার্টফোনের স্পেসিফিকেশন, শীঘ্রই হবে লঞ্চ

পোকো বর্তমানে তাদের F6 সিরিজের ফোনে কাজ করছে। এই সিরিজের অধীনে Poco F6 এবং Poco F6 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রো মডেলের বিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু এর আগেও আমরা পোকো এফ6 ফোনটির এক্সক্লুসিভ খবর কভার করেছি। আবার পোকো এফ6 ফোনটির স্পেসিফিকেশন লিকের মাধ্যমে দেখা গেছে। জানা যাচ্ছে ফোনটি এপ্রিল বা মে মাসে লঞ্চ হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।

Poco F6 এর স্পেসিফিকেশন (লিক)

Poco F6 স্মার্টফোন লঞ্চের আগে অ্যান্ড্রয়েড হেডলাইন্স এই ফোনটির সম্পর্কে ডিটেইলস শেয়ার করেছে।

  • ডিসপ্লে: লিকের মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী এই নতুন স্মার্টফোনটি টিসিএল এবং Tianma দিয়ে তৈরি ডিসপ্লে সহ পেশ করা হতে পারে। এই ফোনটির স্ক্রিন সাইজ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী এই ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • প্রসেসর: লিক অনুযায়ী প্রসেসিঙের জন্য Poco F6 স্মার্টফোনটিতে SM8635 চিপসেট দেওয়া হবে। অর্থাৎ এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর সহ পেশ করা হতে পারে। এই তথ্য আগেও আমরা জানিয়েছিলাম। এছাড়া সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi Civi 4 Pro স্মার্টফোনটিতে এই চিপসেট ব্যাবহার করা হয়েছিল।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Poco F6 স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে বলে আশা করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ওমনি ভিশন OV20B40 ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। লিক থেকে বোঝা যাছে এই ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা থাকবে, তবে আগে জানা গিয়েছিল এতে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে।

জানিয়ে রাখি নতুন Poco F6 স্মার্টফোনটি Redmi Note 13 Turbo ফোনের রিব্র্যান্ড ভার্সন বলে মনে করা হচ্ছে। এই ফোনটি শীঘ্রই চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তাই ধারণা করা যাচ্ছে এই Poco F6 স্মার্টফোনটি টার্বো মডেল লঞ্চের পর বাজারে আসতে পারে। অর্থাৎ এই ফোনটি এপ্রিল বা মে মাসে লঞ্চ হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here