ইতিমধ্যে ভারতে iQOO Z9 স্মার্টফোন পেশ করা হয়েছে। এবার কোম্পানির হোম মার্কেট চীনে এই সিরিজের নতুন ফোন লঞ্চ করা হবে। এই সিরিজে মোট তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এতে iQOO Z9, iQOO Z9x এবং iQOO Z9 Turbo নামের ফোন পেশ করা হতে পারে। আপাতত এই সিরিজের টার্বো ফোলনের লিক প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে লঞ্চ টাইমলাইনের ডিটেইলসও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির বিষয়ে।
iQOO Z9 Turbo ফোনের লঞ্চ টাইমলাইন (লিক)
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে iQOO Z9 Turbo ফোনের প্রায় সমস্ত স্পেসিফিকেশন লিক করে দিয়েছে।
- কোম্পানি এই মাসেই অর্থাৎ এপ্রিলে iQOO Z9 সিরিজ পেশ করা হতে পারে বলে জানা গেছে।
- জানিয়ে রাখি এখনও পর্যন্ত লঞ্চ ডেট প্রকাশ্যে আসেনি, কিন্তু আশা করা হচ্ছে কিছু দিনের মধ্যেই চীনে ডিভাইসটি লঞ্চ করা হবে। তবে ভারতে এই সিরিজের অন্য কোনো ডিভাইস লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
iQOO Z9 Turbo এর স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: লিক অনুযায়ী QOO Z9 Turbo ফোনটিতে ফ্ল্যাট OLED প্যানেল সহ 6.78 ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট দেওয়া হতে পারে।
- প্রসেসর: কোম্পানি এই টার্বো ফোনটিতে প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট যোগ করতে পারে।
- স্টোরেজ: কোম্পানির এই ফোনটিতে স্টোরেজের জন্য 12জিবি ও 16জিবি RAM এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। এই ডিভাইসটিতে LPDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজ টেকনোলজি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- ব্যাটারি: লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Z9 Turbo ফোনটিতে 6,000mAh শক্তিশালী ব্যাটারি সহ 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
- ক্যামেরা: iQOO Z9 Turbo ফোনটিতে সামনের দিকে সেলফি তোলার জন্য 16 মাগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। একইভাবে ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হতে পারে।
- অন্যান্য: এই লিক বাদে অন্য একটি রিপোর্ট অনুযায়ী Z9 Turbo মডেলটিতে প্লাস্টিক ফ্রেম, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানানো হয়েছে।
- ওএস: iQOO Z9 Turbo ফোনটি অ্যান্ড্রয়েড 14 ও ওরিজিন ওএস 4 সহ পেশ করা হতে পারে।










